Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

আপনি কি কালীভক্ত? ইছামতীর পাড়ের এই মন্দিরই হোক আপনার গন্তব্য

পৌষ মাসের মঙ্গল ও শনিবার ধুমধাম করে পুজো হয় এই মন্দিরে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০১৯, ১৮:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০১৯, ১৮:১৩

options
link
আপনি কি কালীভক্ত? ইছামতীর পাড়ের এই মন্দিরই হোক আপনার গন্তব্য zoom

নিজস্ব সংবাদদদাতা, বনগাঁ: পাহাড় নাকি সমুদ্র? বেড়াতে যাওয়ার কথা উঠলে এই প্রশ্নই সবার মনে ঘুরপাক খায়৷ কিন্তু পরিবারের বয়জ্যেষ্ঠ সদস্যরা প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি ধর্মীয় স্থানে বেড়াতে যেতেই বেশি পছন্দ করেন৷ তাই তাঁদের কথা মাথায় রেখেই রইল কলকাতার অদূরে এক ঠিকানার খোঁজ৷

[উইকএন্ডে পাখি-হরিণের ভিড়ে হারিয়ে যান পারমাদনের জঙ্গলে]

ইছামতী নদী, সবুজ গাছগাছালির সম্ভার৷ ওই নদী লাগোয়া বনগাঁর সাতভাই কালীতলা৷ প্রায় তিনশো বছর পেরিয়ে আজও সমান সমাদৃত ও জাগ্রত এই মন্দির৷ কথিত আছে, এই মন্দিরে অধিষ্ঠিত মা কালীর কাছে মানত করলে নাকি মনোবাসনা পূর্ণ হবেই৷ ইতিহাস বলছে, রাজবাড়িতে ডাকাতি করে কালীচরণ, কালীপ্রসাদ, কালীকিংকর, কালীপ্রসন্ন-সহ মোট সাত ভাই ইছামতী নদী পেরিয়ে ফিরছিল এপার বাংলায়৷ সেই সময় নাকি মা কালীর দেখা পায় তারা৷ দেবীর নির্দেশ মতোই শ্মশানের পাশে ইছামতীর পাড়ে বটগাছের তলায় কালী মূর্তি প্রতিষ্ঠা করে৷ সেও ছিল এক পৌষ মাসের রাত৷ সেই অনুযায়ী আজও প্রতি বছর পৌষ মাসের শনি ও মঙ্গলবার সাতভাই কালীতলায় জাঁকজমক করে পুজো হয়৷ ইতিহাসের স্মৃতি আঁকড়ে মায়ের মন্দিরে বংশ পরম্পরায় পূজার্চনা করে আসছেন পুরোহিতরা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[শীতের মিঠে রোদে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পাড়ি জমান গৌরাঙ্গঘাটে]

এই সময় দূরদূরান্তের বহু মানুষ ভিড় জমান সাতভাই কালীতলায়৷ ইছামতী নদী পেরিয়ে নৌকা করেই মায়ের কাছে আসেন বহু ভক্ত৷ বট গাছে লাল-নীল সুতোয় ঢেলা বেঁধে মানত করেন ভক্তেরা৷ মনোবাসনা পূর্ণ হলেই পুজো দিয়ে ওই গিঁট খুলে দিয়ে যান তাঁরা৷ পৌষ মাসে ভক্ত সমাগমকে কেন্দ্র করে একেবারে উৎসব শুরু হয় মন্দির লাগোয়া এলাকায়৷ বসে মেলাও৷ তাই আর দেরি না করে একদিনের ছুটিতে আপনিও বেড়িয়ে পড়তেই পারেন সাতভাই কালীতলার উদ্দেশে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

KALITALA

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.