সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জম্মু-কাশ্মীরের সেনাঘাঁটিতে ফের জঙ্গি হানা৷ রবিবার ভোর রাতে উরির সেনা হেডকোয়ার্টারে বিস্ফোরণের শব্দ শোনা যায়৷ সূত্রের খবর, আত্মঘাতী হামলা চালিয়েছে জঙ্গিরা৷
এদিন ভোর চারটে নাগাদ আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে ওঠে উরির সেনা হেডকোয়ার্টার৷ পাল্টা জবাব দেন জওয়ানরাও৷ সুইসাইড স্কোয়াডের হামলা বলেই মনে করা হচ্ছে৷ তিন থেকে চারজন জঙ্গি আত্মঘাতী হামলা চালিয়েছে বলেই সূত্রের খবর৷ বিস্ফোরণে মৃত্যু হয় ২ জওয়ানের৷ জখম হন বেশ কয়েকজন৷
পরিস্থিতি সামাল দিতে উরিতে পাঠানো হয়েছে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত সেনা৷ জঙ্গি হানার জেরে রাশিয়া ও আমেরিকা সফর বাতিল করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং৷ সেনা অফিসারদের নিয়ে বৈঠক করার পর জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গেও পরিস্থিতি নিয়ে কথা বলেছেন তিনি৷ এখনও উরিতে মাঝেমধ্যেই গুলির শব্দ শোনা গেলেও পরিস্থিতি সেনার নিয়ন্ত্রণে বলেই জানা যাচ্ছে৷ শেষ খবর পাওয়া পর্যন্ত, আক্রমণকারী চার জঙ্গিরই মৃত্যু হয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন