সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভর দুপুরে দিল্লির মাটিতে বিপজ্জনকভাবে অবতরণ করল এয়ার অ্যাম্বুল্যান্স৷ আলকেমিস্ট এয়ারওয়েজ-এর ওই বিশেষ বিমানে সাত জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে৷ প্রত্যেকেই আহত হয়েছেন৷ এক জনের অবস্থা আশঙ্কাজনক৷ সকলেই দিল্লির রাও তুলারাম হাসপাতালে চিকিৎসাধীন৷
পুলিশ সূত্রে খবর, পাটনা থেকে গুরুতর অসুস্থ রোগী নিয়ে দিল্লির দিকেই আসছিল অ্যালকেমিস্ট এয়ারওয়েজ-এর ওই বিমান৷ মাঝ পথে বিমানের দুটি ইঞ্জিনই বিকল হয়ে যায়৷ অগত্যা পশ্চিম দিল্লির নজফগড়েই ক্র্যাশ ল্যান্ডিং করতে হয় পাইলটকে৷
২০১১ সালের পর এটি ভারতের দ্বিতীয় এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনা৷ এর আগে পাটনার ফরিদাবাদে এয়ার অ্যাম্বুল্যান্স দুর্ঘটনায় প্রাণ হারান ১০ যাত্রী৷ তবে মঙ্গলবারের দুর্ঘটনায় কোনও যাত্রীর মৃত্যু হয়নি৷ ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে ডিরেক্টোরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন