Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে সাইনা

মরশুমের প্রথম খেতাব জিততে মরিয়া ভারতীয় শাটলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৬, ২০১৯, ১৮:০৮

options
link
চিনা প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে সাইনা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মরশুমের শুরুতে দুরন্ত ছন্দে সাইনা নেহওয়াল। চিনের প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে ইন্দোনেশিয়া মাস্টার্সের ফাইনালে পৌঁছে গেলেন ভারতীয় শাটলার। মরশুমের প্রথম ট্রফি জয়ের থেকে আর মাত্র একধাপ দূরে সাইনা।

শনিবার, দেশের সাধারণতন্ত্র দিবসে টুর্নামেন্টের সেমিফাইনালে চিনের হি বিঞ্জিয়াওকে হারিয়ে এদিন ফাইনালে ওঠেন ২৮ বছরের ভারতীয় ব্যাডমিন্টন তারকা। ষষ্ঠ বাছাই হি-কে ১৮-২১, ২১-১২, ২১-১৮ গেমে হারান তিনি। শুরুটা মন্দ করেননি সাইনা। তবে হাড্ডাহাড্ডি লড়াই চলার পরও প্রথম গেমে হেরে যান তিনি। তারপর অবশ্য প্রতিপক্ষকে আর এগিয়ে যাওয়ার সুযোগ দেননি সাইনা। পিছিয়ে পড়েও শেষ দুই গেমে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান অলিম্পিকে ব্রোঞ্জজয়ী শাটলার। প্রথমবারের সাক্ষাতে ২১ বছরের খেলোয়াড়কে হারিয়ে বুঝিয়ে দিলেন, তিনি পুরনো ফর্মে ফিরছেন। বিয়ের পরও কোর্টে নিজের ছন্দ বজায় রেখেছেন তিনি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ডার্বির আগে রাগবিতে মজে মোহনবাগান, সোনিতেই ভরসা কোচের]

গতবার ইন্দোনেশিয়া মাস্টার্সে রানার্স আপ হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে। তবে এবার ছবিটা পালটে ফেলতে মরিয়া তিনি। ফাইনালে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের ক্যারোলিন মারিন অথবা চিনের সেন ইউফেইয়ের মুখোমুখি হবেন টুর্নামেন্টের অষ্টম বাছাই সাইনা। অর্থাৎ ফাইনালের লড়াই যে বেশ শক্তিশালী, তা ভালই জানেন তিনি। আর সেই কারণেই নিজের মানসিক প্রস্তুতি শুরু করে দিয়েছেন। এর আগে ক্যারোলিনের কাছে পরাস্ত হয়ে কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিয়েছেন আরেক ভারতীয় তারকা পি ভি সিন্ধু। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন কিদাম্বি শ্রীকান্তও। তাই ট্রফি জয়ের ক্ষেত্রে এখনও স্বপ্ন দেখাচ্ছেন সাইনা।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.