Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

জিও’কে টেক্কা দিতে ফ্রি ভয়েস কল পরিষেবা আনছে বিএসএনএল

জিওর মতো বিএসএনএল গ্রাহকরাও এবার ফ্রি ভয়েস কল পরিষেবা পাবেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১১:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১১:৫৯

options
link
জিও’কে টেক্কা দিতে ফ্রি ভয়েস কল পরিষেবা আনছে বিএসএনএল zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জিও’কে টক্কর দিতে ফের কোমর বেঁধে আসরে নামল বিএসএনএল৷ বুধবার টেলিকম সংস্থাটি জানিয়ে দিল, জিওর থেকেও সস্তা অফার চালু করতে চলেছে তারা৷

কয়েকদিনের মধ্যেই রিলায়েন্স জিও যেভাবে মোবাইল পরিষেবার দুনিয়ায় থাবা বসিয়েছে, তাতে মাথায় হাত পড়েছে বাকি সংস্থাগুলির৷ আর তাই নিজেদের অস্তিত্ব বজায় রাখতে আকর্ষণীয় অফার আনতে উদ্যোগী হচ্ছে তারা৷ জিওর সঙ্গে পাল্লা দিতে ক’দিন আগেই বিশেষ ইন্টারনেট পরিষেবার কথা ঘোষণা করেছিল বিএসএনএল৷ এবার ভয়েস কলেও বিশেষ ছাড় দিতে চলেছে তারা৷ জিওর মতো বিএসএনএল গ্রাহকরাও এবার ফ্রি ভয়েস কল পরিষেবা পাবেন৷ তাও আবার আরও সস্তার ট্যারিফে৷ জিওর ক্ষেত্রে শুধুমাত্র 4G ব্যবহারকারীরা এই ফ্রি ভয়েস কল পরিষেবা পাচ্ছেন৷ কিন্তু 2G এবং 3G ব্যবহারকারীদেরও এই পরিষেবা দেবে বিএসএনএল৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

টেলিকম সংস্থার চেয়ারম্যান অনুপম শ্রীবাস্তব বলছেন, “বাজারে জিওর পারফরম্যান্স আমরা খতিয়ে দেখছি৷ আগামী বছরের শুরু থেকেই আজীবন ফ্রি ভয়েস কল পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে আমাদের৷ জিও’র অফারের চেয়েও ২-৪ টাকা কমে সেই পরিষেবা পাবেন গ্রাহকরা৷ যাঁদের বাড়িতে বিএসএনএল-এর ব্রডব্যান্ড পরিষেবা রয়েছে, তাঁরাও এই অফারের আওতায় পড়বেন৷” অর্থাৎ জানুয়ারি থেকে বিএসএনএল যে ‘জিরো ভয়েস ট্যারিফ’-এর ঘোষণা করতে চলেছে, তা জিও’র ১৪৯ টাকার অফারের চেয়েও সস্তা হবে৷ নয়া অফার দিল্লি ও মুম্বইতে তেমন লাভের মুখ না দেখলেও কেরল, হিমাচল প্রদেশ, হরিয়ানা, ওড়িশা, পাঞ্জাব ও উত্তরপ্রদেশে লাভবান হবে বলে আশা সংস্থার৷

জিও এবং বিএসএনএল-এর এমন উদ্যোগ যে এয়ারটেল, ভোডাফোন, আইডিয়ার মতো টেলিকম সংস্থাগুলির রাতের ঘুম উড়িয়ে দিচ্ছে, তা আর আলাদা করে বলে দেওয়ার প্রয়োজন নেই৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.