Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

‘সাঁঝবাতি’-র ছকভাঙা সম্পর্কের গল্পে প্রথমবার একসঙ্গে দেব-সৌমিত্র

এই ছবিতে স্ক্রিন শেয়ার করবেন দেব-পাওলি৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯, ১৫:৪০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০১৯, ১৫:৪০

options
link
‘সাঁঝবাতি’-র ছকভাঙা সম্পর্কের গল্পে প্রথমবার একসঙ্গে দেব-সৌমিত্র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথমবার বড়পর্দায় জুটি বাঁধছেন দেব ও পাওলি দাম। প্রথমবার সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে সুপারস্টার দেবকে। প্রথমবার উইন্ডোজের ব্যানারের বাইরে নিজের প্রযোজনা সংস্থার নামে ছবি করতে চলেছেন অতনু রায়চৌধুরী৷ আর প্রথমবার নিজেদের সংস্থার বাইরে ছবি পরিচালনায় রাজি হয়েছেন লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়। এসব কিছুর প্রথম পদক্ষেপের সৌজন্যে ‘সাঁঝবাতি’৷

 sanjhbati

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবির গল্প প্রসঙ্গে এখনই সরাসরি কিছুই জানাননি লীনা গঙ্গোপাধ্যায়৷ তিনি জানান, ‘‘সাঁঝবাতির সঙ্গে সন্ধ্যের একটা সুর মিশে থাকে। কিন্তু তার সঙ্গে থেকে যায় একটা ম্লান আলো। ‘সাঁঝবাতি’-র গল্পটাও একটা সেরকমই ছকভাঙা সম্পর্কের গল্প। আজকের সমাজে দাঁড়িয়ে একটা বিশেষ ক্ষেত্রে আমরা দেখেছি মানবিক মুখটাই সরে যাচ্ছে। সেই বিশেষ ক্ষেত্রটাকেই এই গল্পে আমরা ধরতে চেয়েছি।’’ অন্যদিকে শৈবাল বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘আমাদের রোজকার কাজের বাইরে একটা কিছু করব বলেই সিনেমা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। সেখানে এই ধরনের গল্পের মতো আমরা নিজেদের আশপাশেই প্রচুর উদাহরণ দেখতে পাই। আর যেহেতু গল্পটা ছকভাঙার তাই কাস্টিংটাও এই ধরনের ছক ভেঙেই করা হয়েছে।’’

[ফের প্রেমে পড়েছেন শ্রাবন্তী! এবার কে মন কাড়লেন অভিনেত্রীর?]

বর্তমানে অভিনয় কিছুটা কমিয়ে দিলেও ‘সাঁঝবাতি’-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে অর্পিতা চট্টোপাধ্যায়কে। তিনি জানান, এই ছবির গোটা টিমের সঙ্গে কাজ করতে পেরে অভিভূত। অন্যদিকে নতুন এই ছবি নিয়ে উচ্ছ্বসিত অভিনেত্রী পাওলি দাম৷ ছকভাঙা সম্পর্কের এই গল্প অত্যন্ত সময়োপযোগী বলেই দাবি তাঁর৷ এক ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়, দেব, অর্পিতা চট্টোপাধ্যায় এবং পাওলি দাম- যা এখনও পর্যন্ত কেউ ভেবে উঠতেই পারেননি৷ সেটাই করে দেখালেন লীনা গঙ্গোপাধ্যায় এবং শৈবাল বন্দ্যোপাধ্যায়৷ ছবি ঘোষণা হওয়া মাত্রই ‘সাঁঝবাতি’কে ঘিরে দর্শকের প্রত্যাশা চরম৷ তবে ছবি মুক্তির দিনক্ষণ এখনও জানা যায়নি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.