Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নভ্যার গোপন পার্টির ছবি ঝড় তুলল ইন্টারনেটে!

এতটা দুঃসাহসী ছবি নভ্যার এর আগে দেখা যায়নি!

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১৫:১৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০১৬, ১৫:১৬

options
link
নভ্যার গোপন পার্টির ছবি ঝড় তুলল ইন্টারনেটে! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এখনও তিনি শো-বিজনেসে আসেননি! তার আগেই তাঁর গতিবিধি নিয়ে এমন কড়া নজরদারি চলছে ইন্টারনেটে?
অবশ্য সেটা না হওয়ার কথাও নয়! জন্মসূত্রে তাঁর দাদু-দিদা যখন অমিতাভ এবং জয়া বচ্চন, তখন শ্বেতা নন্দার মেয়ে নভ্যা নন্দাকে নিয়ে কৌতূহল একটা তো থাকবেই!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

A photo posted by Navya Naveli Nanda (@navya__nanda) on

Advertisement


তার উপরে আবার শাহরুখের বড় ছেলে আরিয়ান খানের সঙ্গে নাম জড়িয়েছে তাঁর। প্রায়ই কথা ওঠে- তাঁরা না কি প্রেম করছেন! এবং, সেই কথার পিঠে প্রমাণ হিসেবে মেলে নানা ছবিও! সব মিলিয়ে, সোশ্যাল মিডিয়ায় আকর্ষণের কেন্দ্রে থাকেনই নভ্যা!


এবার যদিও আরিয়ানের সঙ্গে নাম জড়ায়নি তাঁর! বেশ অনেক দিন হয়ে গেল, একসঙ্গে দেখা যাচ্ছে না তাঁদের দুজনকে। মানে, তাঁরা তাঁদের যুগল কোনও ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেননি। এর আগে আরিয়ান নিজের বন্ধুদের সঙ্গে মেতেছিলেন পুল পার্টিতে। আর এবার নভ্যা ধরা দিলেন নাইটক্লাবের আলো-আঁধারি মায়ায়।


এতটা দুঃসাহসী ছবি নভ্যার এর আগে দেখা যায়নি! ছবিগুলো তো দেখছেনই! তবে, সত্যি বলতে কী, ব্যাপারটা নিখাদ বিবর্তন! যত বড় হচ্ছেন মেয়ে, তত চড়ছে দুঃসাহসের পারদ! এই আর কী!

A photo posted by Navya Naveli Nanda (@navya__nanda) on


এই জায়গায় এসে একটা প্রশ্ন মনে জাগতেই পারে! যে ভাবে নাতনিকে নিয়ে হইচই হচ্ছে সোশ্যাল মিডিয়ায়, সেই ব্যাপারটাকে কী ভাবে নেন অমিতাভ বচ্চন?
অমিতাভ বচ্চন এই বিষয়ে একবার একটা খোলা চিঠি লিখেছিলেন নাতনিকে। সেখানে তিনি জানিয়েছিলেন, নভ্যা যেন কখনই সমাজের বোকা বোকা নিয়মে আটকে না থাকেন! নভ্যা যেন সব সময়েই নিজের জীবনকে উপভোগ করেন পূর্ণ রূপে, বাঁচেন যেন নিজের নিয়মে।
সেই চিঠিরই কি ফলাফল এই উদ্দাম পার্টিযাপন?

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.