Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের

আজ, শনিবার বিকেল পাঁচটার পর থেকে আবেদন জানানো যাবে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১৪:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ১৪:৪৯

options
link
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি স্কুল সার্ভিস কমিশনের zoom

স্টাফ রিপোর্টার: নবম-দশম ও একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন৷ শুক্রবার কমিশনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়৷ নবম, দশমে শূন্যপদ রয়েছে ১০ হাজার ২৩৩৷ একাদশ-দ্বাদশের শূন্যপদ ৬ হাজার ২৯৬৷ প্রশিক্ষিতরা আবেদন জানাতে পারবেন৷ আজ, শনিবার বিকেল পাঁচটার পর থেকে আবেদন জানানো যাবে৷ আবেদন জানানোর প্রক্রিয়া চলবে ৩ অক্টোবর পর্যন্ত৷ ফি জমা দেওয়া যাবে ৭ অক্টোবর পর্যন্ত৷ অন্যদিকে বৃহস্পতিবার বিজ্ঞপ্তি জারি করে উচ্চপ্রাথমিক স্কুলগুলিতে শিক্ষকদের সম্ভাব্য শূন্যপদ ঘোষণা করেছে স্কুল সার্ভিস কমিশন৷ মোট শূন্যপদ রয়েছে ১৪ হাজার ৮৮৷ শিক্ষক নিয়োগের ইন্টারভিউর আবেদন জানানোর পর্ব শুরু হয়েছে শুক্রবার বিকেল থেকে৷ অনলাইনে আবেদন জানানো যাচ্ছে৷ ৩ অক্টোবর আবেদন জমা করার শেষ তারিখ৷ তবে শুক্রবার কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটটি না খোলায় বহু প্রার্থী অসুবিধায় পড়েছেন বলে অভিযোগ উঠেছে৷ এর পাশাপাশি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টেট উত্তীর্ণ সফল প্রার্থীরা পার্সোনালিটি টেস্টের জন্য আবেদন করতে পারেন৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.