Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

অসম থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ৬

পুজোর আগে দেশে বড়সড় নাশকতার ছক বানচালে সক্ষম হল পুলিশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৪:০০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৪:০০

options
link
অসম থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার ৬ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের কাছাড় থেকে জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হল ৬ যুবককে৷ কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অভিযানে এল এই সাফল্য৷ এদেরই প্রত্যেকের নাম আছে খাগড়াগড়-কাণ্ডের চার্জশিটে৷ পুজোর আগে দেশে বড়সড় নাশকতার ছক বানচালে সক্ষম হল পুলিশ৷

গ্রেফতার যুবকদের মধ্যে অন্যতম জাহিদুল ইসলাম৷ তার সঙ্গে জামাত গোষ্ঠীর যোগাযোগ আছে বলেও সন্দেহ করা হচ্ছে৷ বেশ কিছুদিন ধরেই এনআইএ ও লালবাজারের গোয়েন্দা শাখা তার খোঁজ করছিল৷ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেই তারা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছিল৷  টাস্ক ফোর্স অসমের কাছাড় থেকে তাকে গ্রেফতার করে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে ছয় যুবককে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে তিনজন জন্মসূত্রে বাংলাদেশি৷ বাকিরা এদেশেরই৷ জাবিদুলের থেকে প্রচুর জালনোট উদ্ধার করা হয়েছে৷ এছাড়া জঙ্গিদের থেকে ল্যাপটপ, মোবাইল, পাউডার, ডেটোনেটর ইত্যাদি বাজেয়াপ্ত করেছে পুলিশ৷ ট্রানজিট রিমান্ডে কলকাতায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে তাদের৷ পুজোর আগে বড়সড় নাশকতার পরিকল্পনা ছিল বলেই অনুমান গোয়েন্দাদের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.