Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

বন্দুক হাতে মোদিকে হুঁশিয়ারি খুদে পাক কন্যার

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কীসের কূটনীতি! কীসের শান্তিপ্রস্তাব! রীতিমতো একে ৪৭ হাতে ভারত ও মোদিকে হুঁশিয়ারি দিল এক খুদে পাক কন্যা৷ ইন্টারনেটে এখন ভাইরাল সেই ভিডিও৷ উরি হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে চলেছে৷ সীমান্তে যুদ্ধের সিঁদুরে মেঘ ঘনালেও, কূটনৈতিক পথেই সন্ত্রাস মোকাবিলার রফা খোঁজার চেষ্টা চালানো হচ্ছে৷ কিন্তু জাতিগত বিদ্বেষ ও … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/uncategorized/pakistani-girl-warns-narendra-modi-with-ak-47-video-goes-viral/pid/21892/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "বন্দুক হাতে মোদিকে হুঁশিয়ারি খুদে পাক কন্যার"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৬, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৬, ২০১৬, ১৫:৩৬

options
link
বন্দুক হাতে মোদিকে হুঁশিয়ারি খুদে পাক কন্যার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কীসের কূটনীতি! কীসের শান্তিপ্রস্তাব! রীতিমতো একে ৪৭ হাতে ভারত ও মোদিকে হুঁশিয়ারি দিল এক খুদে পাক কন্যা৷ ইন্টারনেটে এখন ভাইরাল সেই ভিডিও৷

উরি হামলার পর থেকে ভারত-পাক সম্পর্ক নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে চলেছে৷ সীমান্তে যুদ্ধের সিঁদুরে মেঘ ঘনালেও, কূটনৈতিক পথেই সন্ত্রাস মোকাবিলার রফা খোঁজার চেষ্টা চালানো হচ্ছে৷ কিন্তু জাতিগত বিদ্বেষ ও ঘৃণার কাছে সে সব যেন কিছুই নয়৷ অন্তত বন্দুক হাতে এই খুদে মেয়েটির যে ভিডিও ছড়িয়ে পড়েছে, তাতে সে ইঙ্গিতই মিলছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ক’দিন আগেই পাক সেনাদের একটি ভিডিও ছড়িয়েছিল ইন্টারনেটে৷ যেখানে কার্গিল থেকে শুরু করে ৬৫’র যুদ্ধের কথা মনে করিয়ে দিয়ে পাক সেনারা একরকম সীমান্তে যুদ্ধের আহ্বান জানিয়েছিলেন ভারতীয়দের৷ উরি হামলার জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনারাও৷ কিন্তু প্রশাসন খুঁজছে অন্য পথ৷ সেনাদের চাপান-উতোর তাও স্বাভাবিক৷ কিন্তু দেশের মানুষের প্রতি মানুষের বিদ্বেষ কোন পর্যায়ে পৌঁছাচ্ছে, তা যেন দেখাল এ ভিডিওটি৷ ভাইরাল এ ভিডিওয় দেখা যাচ্ছে, বালিকাটির হাতে বন্দুক তুলে দিয়েছে তার বাবা৷ বন্দুক হাতে সে অনেক কিছুই বলছে৷ তার মধ্যে ভারত ও মোদি কথাটা স্পষ্ট৷ ভারত এলে যে সে দেখে নেবে, এরকম কিছু বলেই হুমকি দিচ্ছে খুদে মেয়েটি৷ আর তারপরই বন্দুকের ট্রিগারে চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছে, জবাব দিতে সে কতটা তৈরি৷

উরি হামলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, পাকিস্তান সন্ত্রাস রফতানি করে৷ পাকিস্তান যে সন্ত্রাসের আঁতুড়ঘর এ কথা আন্তর্জাতিক মহলে উঠে এসেছে বারবার৷ এ ভিডিও যেন আক্ষরিক অর্থেই তা প্রমাণ করল৷ ভারতের প্রতি ঘৃণা আর বিদ্বেষই যে পাক শিশুদের সহজপাঠ, তাই যেন গোটা বিশ্বকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এ ভিডিও৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.