Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

ভাঙড়ে জুতোর কারখানায় ভয়াবহ আগুন

বেশ কয়েকজন কর্মী কারখানার ভিতরে কাজ করছিলেন৷ তাঁরা সকলেই অগ্নিদগ্ধ হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৮:৪৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৭, ২০১৬, ১৮:৪৫

options
link
ভাঙড়ে জুতোর কারখানায় ভয়াবহ আগুন zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভাঙড়ে এক জুতোর কারখানায় ভয়াবহ আগুন৷ কী থেকে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি৷ তবে কারখানায় অনেক দাহ্য পদার্থ মজুত থাকায় দ্রুত ছড়ায় আগুন৷ ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন৷

বাসন্তী হাইওয়ে সংলগ্ন এই জুতোর কারখানায় মঙ্গলবার বিকেলে ভয়াবহ আগুন লাগে৷ সেই সময় বেশ কয়েকজন কর্মী কারখানার ভিতরে কাজ করছিলেন৷ তাঁরা সকলেই অগ্নিদগ্ধ হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ ঘটনাস্থলে দ্রুত পৌঁছয় দমকলের পাঁচ-ছ’টি ইঞ্জিন৷ তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় আরও কয়েকটি ইঞ্জিন পাঠানো হচ্ছে বলে জানা গিয়েছে৷ পরিস্থিতির তদারকিতে ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী শোভন চট্টোপাধ্যায়৷ ঘটনার জেরে তীব্র যানজট দেখা দেয় বাসন্তী হাইওয়েতে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.