Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

তৃণমূল পার্টি অফিসে আগুন, কাঠগড়ায় বিজেপি

অভিযোগ অস্বীকার গেরুয়া শিবিরের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১৫:৩৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১৫:৩৩

options
link
তৃণমূল পার্টি অফিসে আগুন, কাঠগড়ায় বিজেপি zoom
ছবি প্রতীকী

বিপ্লব চন্দ্র দত্ত, কৃষ্ণনগর: রাতের অন্ধকারে তৃণমূল পার্টি অফিসে আগুন লাগিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে নদিয়ার তাহেরপুরে৷ রবিবার গভীর রাতে পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় একদল দুষ্কৃতী৷ ফলে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে দলের সমস্ত নথিপত্র, প্ল্যাকার্ড ও ফেস্টুন৷ ঘটনায় বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে জেলা তৃণমূল নেতৃত্ব৷ সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি৷ তদন্তে নেমেছে পুলিশ৷

[বহরমপুরে শুটআউট, বাড়ি ফেরার পথে গুলিতে খুন তৃণমূল নেতা ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

স্থানীয় তৃণমূল নেতৃত্ব জানিয়েছে, গতকাল সন্ধ্যায় ওই পার্টি অফিসেই মিটিং করেছেন তাঁরা৷ নির্বাচনী প্রচারের বিষয়ে আলোচনা হয়৷ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের প্রচারের বিষয়ে কথা হয়৷ সাড়ে আটটা নাগাদ পার্টি অফিস বন্ধ করে বাড়ি চলে যান তাঁরা৷ এরপর গভীর রাতে পার্টি অফিসে হামলা চালায় একদল দুষ্কৃতী৷ পার্টি অফিসে আগুন লাগিয়ে দেয় তারা৷ সম্পূর্ণ পুড়ে গিয়েছে পার্টি অফিস৷ আগুনের গ্রাসে ভস্মীভূত হয়ে গিয়েছে সমস্ত গুরুত্বপূর্ণ দলীয় নথি থেকে শুরু করে আসবাব ও দলীয় প্ল্যাকার্ড, ফেস্টুন৷ স্থানীয় তৃণমূল নেতা অসীম বিশ্বাসের অভিযোগ, ঘটনার সঙ্গে বিজেপির যোগ রয়েছে৷ এলাকায় উত্তেজনা তৈরি করার জন্যই একাজ করেছে গেরুয়া শিবির৷ স্বভাবতই সমস্ত অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব৷ বিজেপি নেতা প্রশান্ত ঘোষ জানিয়েছেন, ওই এলাকায় তাঁদের কোনও সংগঠনই নেই৷ ফলে এই ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন৷ উলটে এই ঘটনাটিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের ফল বলেই দাবি করেছেন তিনি৷ তৃণমূল সূত্রে খবর, তাহেরপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ তদন্ত শুরু করেছে পুলিশ৷

[কালবৈশাখীর দাপট রাজ্যজুড়ে, বেলা বাড়তেই মিলছে একের পর এক মৃত্যুর খবর]

প্রসঙ্গত, দুষ্কৃতীদের গুলিতে চলতি মাসেই খুন হন নদিয়ার কৃষ্ণগঞ্জের বিধায়ক সত্যজিৎ বিশ্বাস৷ ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় রাজ্য রাজনীতিতে৷ তৃণমূলের তরফে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করা হয়৷ বলা হয়, বিজেপি ঘনিষ্ঠ দুষ্কৃতীরা এই খুনের সঙ্গে যুক্ত রয়েছে৷ খুনের তদন্ত শুরু করে সিআইডি৷ খুনের ঘটনায় মূল অভিযুক্ত অভিজিৎ পুণ্ডারিকে গ্রেপ্তার করা হয়৷ লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই রাজ্যের বিভিন্ন প্রান্তে সংঘর্ষে লিপ্ত হচ্ছে তৃণমূল-বিজেপি৷ শনিবারও দুই দলের মধ্যে সংঘর্ষ বাধে ঝাড়গ্রামের সাঁকরাইল থানা এলাকায়। তৃণমূলের অভিযোগ, রজত দে নামে তাঁদের এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় বিজেপি৷ মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়৷ একটি পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালানো হয়। ঘটনায় আহত হয় বেশ কয়েকজন৷ প্রত্যেককে ঝাড়গ্রাম হাসপাতালে ভরতি করা হয়। অভিযোগ অস্বীকার করে বিজেপি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.