Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

ফের ধরাশায়ী ইংল্যান্ড, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের

ম্যাচের সেরা ঝুলন গোস্বামী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১৬:৫২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০১৯, ১৬:৫২

options
link
ফের ধরাশায়ী ইংল্যান্ড, এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ জয় ভারতের zoom

ইংল্যান্ড ১৬১-১০ (নাতালি ৮৫)

ভারত ১৬২-৩ (স্মৃতি মন্ধানা ৬৩, মিতালি রাজ ৪৭)

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ভারত ৭ উইকেটে জয়ী।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও একপেশে জয়। এক ম্যাচ বাকি থাকতেই পকেটে সিরিজ। ঘরের মাঠে যেন স্বপ্নের ফর্মে মিতালি রাজরা। ইংল্যান্ডের মতো শক্তিশালী দল কার্যত পাত্তাই পাচ্ছে না ভারতের কাছে। প্রথম ম্যাচের মতো সোমবার ওয়াংখেড়েতেও সহজ জয় দিয়ে ভারতীয় মহিলা ক্রিকেট দল বুঝিয়ে দিল তাঁরা এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল। মিতালির নেতৃত্বে ভারতীয় মহিলা দল জিতল ৭ উইকেটে।

[রুদ্ধশ্বাস ম্যাচে হার ভারতের, শেষ বলে জয় ছিনিয়ে নিল অস্ট্রেলিয়া]

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড। কিন্তু সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে যায় ইংল্যান্ডের জন্য। ভারতীয় পেসারদের দাপটে কার্যত দাঁড়াতেই পারলেন না ইংল্যান্ডের ব্যাটসম্যানরা। দুই ভারতীয় পেসার ঝুলন গোস্বামী এবং শিখা পাণ্ডে একত্রে ৮টি উইকেট দখল করেন। দু’জনেই ৪টি করে উইকেট নেন। ফলে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় মাত্র ১৬১ রানে। নাতালি স্কুইভের ৮৫ রানের লড়াকু ইনিংস না খেললে আরও খারাপ হতে পারত ইংল্যান্ডের অবস্থা।

[বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি সিরিজে আজ নামছে ভারত]

১৬২ রানের সহজ লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুটা অবশ্য খুব একটা ভাল হয়নি ভারতের। খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান ওপেনার জেমাইমা রডরিগেজ। তবে, জেমাইমা আউট হওয়ার পর ইনিংসের হাল ধরেন স্মৃতি মন্দনা এবং পুনম রাউত। নিজের স্বপ্নের ফর্ম বজায় রাখেন স্মৃতি। এদিন ৭৪ বলে ৬৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। পুনম রাউত করেন ৩২ রান। অধিনায়ক মিতালি রাজ অপরাজিত ৪৭ রানের ইনিংস খেলেন। ফলে ৫৩ বল বাকি থাকতেই ৩ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ৪ উইকেট দখল করার সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন ঝুলন গোস্বামী।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.