সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্যারিস৷ নগ্নতা যেখানে মুক্তির প্রতীক৷ গোটা শহরে ‘ন্যুডিস্ট হলিডে সেন্টার’-এর সংখ্যা ১৫৫৷ পোশাকের বাধ্যবাধকতা থেকে মুক্তি পেতে যেখানে ছুটি কাটাতে আসেন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ৷
কিন্তু, প্রকাশ্যে নগ্ন হওয়া এখানেও দণ্ডনীয় অপরাধ৷ ধরা পড়লেই জরিমানা প্রায় ১০ লক্ষ টাকা৷ না দিতে পারলে ১ বছরের হাজতবাস৷তাই এতদিন প্রকৃতির মাঝে নগ্নতার আস্বাদ থেকে বঞ্চিতই থেকে যেতেন সকলে৷ কিন্তু আর নয় কারণ খুব শিগগিরিই খুলতে চলেছে প্যারিসের প্রথম ‘ন্যুডিস্ট পার্ক’৷ যেখানে খোলা আকাশের নিচে পোশাকমুক্ত হতে পারবেন নগ্নতার পূজারীরা৷
সোমবার এই বিষয়ে প্যারিসের সিটি কাউন্সিলে একটি প্রশাসনিক বৈঠক হয়৷ সেখানেই ঠিক হয় শহরের দক্ষিণ-পূর্ব অঞ্চলের ‘ল্যাক ডমেনিল’-এ তৈরি হবে এই পার্ক৷ নগ্নতার উদ্দেশে শহরে আসা বিপুল পরিমানে পর্যটকদের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছে প্যারিস প্রশাসন৷ ডেপুটি মেয়র ব্রুনো জুলিয়ার্ডও এই প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন