Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বাজ পড়ে টালিগঞ্জের কারশেডে আগুন, ফের ব্যাহত মেট্রো চলাচল

প্রায় চল্লিশ মিনিট ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত বন্ধ ছিল পরিষেবা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ১৯:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৭, ২০১৯, ১৯:২৯

options
link
বাজ পড়ে টালিগঞ্জের কারশেডে আগুন, ফের ব্যাহত মেট্রো চলাচল zoom
ছবি: প্রতীকী

নব্যেন্দু হাজরা: কখনও যান্ত্রিক গোলযোগ, তো কখনও আবার সুড়ঙ্গপথে আগুন। আর এবার বাজ পড়ার কারণে নাকাল হতে হল মেট্রোযাত্রীদের। বুধবার বিকেলে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত প্রায় চল্লিশ মিনিট বন্ধ থাকল পরিষেবা। তবে ময়দান থেকে দমদম পর্যন্ত মেট্রো চলাচলে অবশ্য কোনও ব্যাঘাত ঘটেনি। সাড়ে ছ’টা নাগাদ থেকে ফের স্বাভাবিক হয় মেট্রো চলাচল। 

[ কলকাতার ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় গ্রেপ্তার বিহারের দুই ডন]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সকাল থেকে আকাশের মুখ ভার। বুধবার বিকেল থেকে বৃষ্টি নেমেছে কলকাতায়। ঘনঘন বাজও পড়ছে। মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাজ পড়ে টালিগঞ্জে কারশেডের বৈদ্যুতিন তারে আগুন লেগে যায়। দমকলের নির্দেশে ময়দান থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রোর থার্ড লাইনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয় মেট্রো কর্তৃপক্ষ। ফলে ওই রুটে ট্রেন চলাচলও বন্ধ হয়ে যায়। আংশিকভাবে ব্যাহত হয় পরিষেবা। অফিস থেকে ফেরার পথে বিপাকে পড়েন যাত্রীরা। তবে ময়দান থেকে দমদম পর্যন্ত আপ ও ডাউন লাইনে মেট্রো চালু ছিল। পরিস্থিতি স্বাভাবিক হয় সাড়ে ছ’টা নাগাদ।

কলকাতায় পরিবহণের লাইফলাইন মেট্রো। কিন্তু ইদানিং বারবার মেট্রো বিভ্রাটে তিতিবিরক্ত যাত্রীরা। পরিস্থিতি এতটাই খারাপ যে, শহরে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়ারও দাবি ওঠেছে! মঙ্গলবার মহানায়ক উত্তমকুমার স্টেশন থেকে নেতাজি স্টেশনে দিকে যাওয়ার পথে মেট্রোর তৃতীয় লাইনে আগুনে ফুলকি দেখা যায়। যথারীতি পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। বিপাকে পড়েন যাত্রীরা।

[ উঁচু হচ্ছে প্ল্যাটফর্ম, সংকীর্ণ স্টেশন পার হতে বিপদের মুখে হাওড়ার যাত্রীরা]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.