Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ৮ সেপ্টেম্বর ২০২৬

সার্জিক্যাল স্ট্রাইক করে প্রধানমন্ত্রীর মতো কাজ করেছেন মোদি, মত রাহুলের

পাক বিরোধিতায় এককাট্টা দেশের রাজনৈতিক দলগুলি।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ১৯:১৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০১৬, ১৯:১৯

options
link
সার্জিক্যাল স্ট্রাইক করে প্রধানমন্ত্রীর মতো কাজ করেছেন মোদি, মত রাহুলের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এমনিতে মোদির যে কোনও পদক্ষেপই অপছন্দ করেন রাহুল গান্ধী। মোদির যে কোনও কাজের কড়া সমালোচনা করেন তিনি।

কিন্তু এই প্রথম মোদির প্রশংসায় মুখ খুললেন রাহুল গান্ধী। “আড়াই বছরে প্রথমবার প্রধানমন্ত্রীসুলভ কাজ করে দেখালেন নরেন্দ্র মোদি। আর তাঁর এই কাজে কংগ্রেসকে সম্পূর্ণভাবে পাশে পাবে দেশের সরকার।”, সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনাবাহিনীর সাফল্য ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তারিফ করে এই কথাই বললেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। উরিতে জঙ্গি হামলার বদলা হিসাবে সার্জিক্যাল স্ট্রাইকে ভারতীয় সেনারা যে সাফল্য পেয়েছেন, তাতেই বেজায় খুশি কংগ্রেসের যুবরাজ। তাঁর পাশাপাশি কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীও পাক জঙ্গিদের কড়া সাজা দেওয়ায় মোদি সরকারের প্রশংসা করেছেন।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

প্রসঙ্গত, বৃহস্পতিবার দেশের প্রধান বিরোধীদলগুলিও পাকিস্তানের মোকাবিলায় সর্বোতভাবে সরকারের পাশে থাকার সিদ্ধান্ত গ্রহণ করেছে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.