সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার ফের এক দফা বাড়ল পেট্রোলের দাম৷ লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ২৮ পয়সা৷ দাম বেড়ে কলকাতায় পেট্রোলের নয়া মূল্য ৬৭.৬১ টাকা৷ অন্যদিকে লিটার প্রতি ডিজেলের দাম কমল ৬ পয়সা৷ দাম কমে কলকাতায় ডিজেলের নতুন মূল্য ৫৪.৮৩ টাকা৷ শুক্রবার মধ্যরাত থেকে এই নতুন মূল্য কার্যকর হয়েছে৷
প্রসঙ্গত, জুলাই মাসের পর চার বার কমেছিল পেট্রোল ও ডিজেলের দাম। পয়লা জুলাই পেট্রোলের দাম কমেছিল লিটার পিছু ৮৯ পয়সা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ৪৯ পয়সা। ১৬ জুলাই ফের কমেছিল দাম। সে বার লিটার পিছু পেট্রোল এবং ডিজেলের দাম কমেছিল যথাক্রমে ২.২৫ টাকা এবং ৪২ পয়সা। আবার, আগস্ট মাসের শুরুতেই লিটার পিছু পেট্রোলের দাম কমেছিল ১.৪২ টাকা এবং ডিজেলের দাম কমেছিল লিটার পিছু ২.০১ টাকা। আর আগস্টের মাঝামাঝি লিটার পিছু পেট্রোলের দাম কমেছিল ১ টাকা। ডিজেলের দাম লিটার পিছু কমেছিল ২ টাকা।
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন