সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মুর্শিদাবাদে প্রায় নিশ্চিহ্ন হওয়ার পথে কংগ্রেস৷ অধীর চৌধুরির গড়ে এখন ঘাসফুলের দাপট৷ এদিন আনুষ্ঠানিকভাবে কান্দি পুরসভা দখল করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় জানালেন, এবার মুর্শিদাবাদে কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে৷
কান্দি পুরসভাও হাতছাড়া করল কংগ্রেস৷ পুরসভার মোট ১৮ টি আসনের হিসেব ছিল এরকম-
মোট আসন: ১৮ , কংগ্রেস: ১৩, তৃণমূল: ৩ ,বাম সমর্থিত নির্দল: ২
এর মধ্যেই ৬ কাউন্সিলর যোগ দেন তৃণমূলে৷ ফলে, তৃণমূলের আসন বেড়ে দাঁড়ায় ৯৷ কংগ্রেস কমে হয় ৭টি৷ এদিন আরও ৬ কাউন্সিলর তৃণমূলে যোগ দেওয়ার ফলে পড়ে থাকলেন শুধু চেয়ারম্যান একা৷ জেলায় সাতটি পুরসভার সবগুলিই দখল করল তৃণমূল৷ আর এরপরই অধীর চৌধুরীকে একহাত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ জানান, “এবার তো কংগ্রেসকে দূরবীন দিয়ে খুঁজতে হবে৷ আসলে যে জোট হয়েছিল তা তো জোর করে হয়েছিল৷ যাতে সাতটি পুরসভায় অধীরবাবুর দাপট বজায় থাকে৷ কর্মীরা কেউ চাননি৷ একা লড়লে অধীরবাবুকে খুঁজে পাওয়া যেত না৷ এখন কংগ্রেসে ওই ২,৩ জনই পড়ে থাকবে৷ সকলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপুল উন্নয়নের যজ্ঞে সামিল হতে চান৷ মানস ভুঁইয়া থেকে শুরু করে যে কাউন্সিলররা যোগ দিচ্ছেন, তাঁরা তৃণমূলকেই প্রকৃত কংগ্রেস হিসেবে ব্যাখ্যা করেছেন৷”, বললেন অভিষেক৷
দলবদলের পর মুর্শিদাবাদে কোনওমতে টিকে রইল কংগ্রেসের সলতে৷ একদা শক্ত গড়ে এখন অস্তিত্বের সংকটেই কংগ্রেস৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন