সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার খাবার দোকান৷ এতদিন রমরমিয়ে চলছিল ব্যবসা৷ দিনে কত আয়, হিসেব দিতে হত না সরকারকে৷ এবার দিতে হবে, জানিয়ে দিয়েছিল আয়কর দফতর৷ সপ্তাহ খানেক আগেই ঘোষণা করেছিল, রাস্তার পাশের দোকানগুলিকেও এবার থেকে আয়করের আওতায় আনা হবে কালো টাকা রুখতে৷ ফল মিলেছে হাতেনাতে৷ একা মুম্বইয়ের রাস্তার ধারের ছোটবড় দোকানগুলি মিলে আয়ের পরিমান ঘোষিত হল ৫০ কোটি টাকার সম্পত্তি৷
এখনও পর্যন্ত থানে, ঘাটকোপার, অান্ধেরিতে রাস্তার পাশে প্রায় ২০০টি ছোট-বড় দোকানে হানা দিয়েছে আয়কর দফতর৷ ঘাটকোপারের এক জ্যুস সেন্টারের মালিক জানিয়েছেন, ৫ কোটি টাকার আয় করেছেন তিনি৷ বাকি খাবারের দোকানগুলিরও আয় ২৫ লক্ষ টাকা থেকে ২ কোটি টাকা পর্যন্ত৷ শোনা গিয়েছে, এতদিন আয়কর না দেওয়ার ফলে ৫০ কোটির মধ্যে ২২.৫ কোটি টাকাই চলে যাবে আয়করের হেফাজতে৷
শুধু অর্থেই নয়, মুম্বইয়ের আনাচে-কানাচে প্রচুর জমিও রয়েছে রাস্তার পাশের এই দোকান মালিকদের৷ সেই গুলিও হিসেবে রাখার কথা ভাবনা-চিন্তা করছেন আয়কর দফতরের কর্তারা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন