Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

এই বয়সেও বাবাকে এসে উদ্ধার করতে হয়! হৃতিককে খোঁচা কঙ্গনার

হৃতিক-কঙ্গনা বিবাদ নতুন করে উসকে দেন হৃতিকের বাবা রাকেশ রোশন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৬, ১৭:২৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২, ২০১৬, ১৭:২৪

options
link
এই বয়সেও বাবাকে এসে উদ্ধার করতে হয়! হৃতিককে খোঁচা কঙ্গনার zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিপাড়ায় হৃতিক-কঙ্গনা বিবাদ যেন আর কিছুতেই মেটে না৷ মেল চালাচালির পর মন্তব্য-প্রতিমন্তব্য, সাক্ষাৎকার-পাল্টা সাক্ষাৎকারে একসময় সরগরম ছিল দু’পক্ষ৷ মাঝে কিছুদিন সব চুপচাপ৷ আবার নতুন করে উসকেছে পুরনো বিবাদ৷ ফলে আবার হৃতিককে খোঁচা দিলেন কঙ্গনা৷

হৃতিক-কঙ্গনা বিবাদ নতুন করে উসকে দেন হৃতিকের বাবা রাকেশ রোশন৷ বলেন, একবার যদি হৃতিক মুখ খোলেন, তবে অনেক সত্যি সামনে চলে আসবে৷ আর তাতে বিপদে পড়বেন অন্য কেউ৷ সেই কথার প্রেক্ষিতেই এবার এল কঙ্গনার কটাক্ষ৷ বললেন, হৃতিক তো ৪৩ বছরের একজন পুরুষ৷ এখনও কেন সব পরিস্থিতি থেকে তাকে উদ্ধার করতে বাবাকে এগিয়ে আসতে হয়? কেন পুরুষরা নিজেদের পায়ে দাঁড়াতে পারে না!

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বলিপাড়ার অনেকে বলছেন, এই মন্তব্য করে এক ঢিলে দুই পাখি মারলেন কঙ্গনা৷ এক তো রাকেশ রোশনের মন্তব্যের জবাব দিলেন৷ দ্বিতীয়ত, বলিপাড়ায় সাফল্যে-অসাফল্যেরও প্রছন্ন ইঙ্গিত থাকল তাঁর কথায়৷ বাবা রাকেশ রোশনের ছবি ছাড়া হৃতিকের কেরিয়ারের নেট ভ্যালু প্রায় শূন্য৷ প্রতিবার বাবার তৈরি ছবিতেই বাজিমাত করেছেন বলিউডের ‘গ্রিক গড’৷ অন্যদিকে কঙ্গনার সাফল্য নিজে লড়ে পাওয়া৷ ইন্ডাস্ট্রিতে কোনওদিন তাঁর কোনও বাবা-কাকা ছিল না৷ ফলে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়েছে তাঁকে৷ এবং একজন নারী হিসেবে তিনি যে সাফল্য পেয়েছেন তাকে কুর্নিশ জানায় সারা দেশের মহিলারা৷ দু’বার জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী তাই যখন পুরুষদের খোঁটা দেন, তখন তা বিশেষ অর্থবহ হয়ে ওঠে৷ সেইসঙ্গে কেরিয়ারের সাফল্যের কটাক্ষও থাকল৷ তবে কিছুদিন সব থেমে থাকলও এই মন্তব্য-প্রতি মন্তব্যে হৃতিক-কঙ্গনা বিবাদ আবার মাথাচাড়া দিল বলেই মনে করছে বলিপাড়া৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.