Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন আসছে এই বছরেই

Nokia C1 কিম্বা Nokia D1C নামেই বাজারে আসবে এই ফোন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ২১:২৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৩, ২০১৬, ২১:২৩

options
link
নোকিয়ার নতুন অ্যান্ড্রয়েড স্মার্টফোন আসছে এই বছরেই zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনেকদিন ধরেই গুজব চলছিল বাজারে আসছে নোকিয়ার অ্যান্ড্রয়েড  ফোন৷ নতুন খবর অনুযায়ী টেকদুনিয়ায় ফাঁস হওয়া নোকিয়া অ্যান্ড্রয়েড  এই বছরের শেষেই লঞ্চ হবে৷ Nokia C1 বা Nokia D1C নামেই বাজারে আসবে এই ফোন৷

কিন্তু ফাঁস হওয়া ফিচারসের সঙ্গে খানিক পার্থক্য রয়েছে নতুন এই ফোনের সিস্টেম ইনফরমেশনে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ফিচারস সংক্রান্ত যেসব তথ্য ফাঁস হয়েছিল তাঁর মধ্যে অন্যতম ছিল Snapdragon প্রসেসর ও বাজারে সদ্য জনপ্রিয় হওয়া অপারেটিং সিস্টেম Android7.0 Nougat৷ এই তথ্যের উপর ভিত্তি করেই বাজারে শোরগোল পড়েছিল৷ কিন্তু সম্প্রতি সংস্থার পক্ষ থেকে যে ফোনটির কথা জানানো হয়েছে তার সিস্টেম ইনফরমেশনে রয়েছে Qualcomm octa-core প্রসেসর৷ যার ফলে টেকদুনিয়ায় উত্তেজনায় ভাটা পড়বে বলেই মত টেকবিশেষজ্ঞদের৷ কিন্তু এছাড়াও Adreno 505GPU এবং 3GB RAM থাকছে এই ফোনে৷

ক্রেতারা অনেকেই ফোনটিকে নোকিয়ার অন্যতম শ্রেষ্ঠ ফোনের তকমা দিয়ে দিয়েছিলেন লঞ্চ হওয়ার আগেই৷ কিন্তু শেষ পর্যন্ত কতটা জনপ্রিয় হবে এই ফোন তা জানা যাবে ফোনটির অফিসিয়াল লঞ্চের পর৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.