সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দারিদ্রের সঙ্গে যুঝতে না পেরে মৃত্যুর পথ বেছে নিলেন এক দম্পতি৷ মঙ্গলবার মর্মান্তিক এই ঘটনা ঘটে ওড়িশার কেন্দ্রপাড়া জেলায়৷
পুলিশ সূত্রের খবর, প্রশান্ত কুমার সোয়েন এবং তাঁর স্ত্রী সবিতা তাদের দুই মেয়েকে নিয়ে থাকতেন কেন্দ্রপাড়া জেলার এক প্রত্যন্ত গ্রামে৷ পেশায় দিন মজুর প্রশান্ত কাজের সূত্রে শেষ একবছর যাবৎ গ্রাম ছেড়ে কোরাপুট শহরাঞ্চলে কাজ করছিলেন৷ কয়েকদিন আগেই সে বাড়িতে ফিরেছেন অসুস্থ স্ত্রীকে দেখতে৷ তারপরই এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা বলে মনে করছে পুলিশ৷
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, দারিদ্র থেকেই মুক্তি পেতে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন এই দম্পতি৷ যদিও, পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, ঘটনার অন্য কোন কারণ আছে কী না তাও খতিয়ে দেখা হচ্ছে৷ ঘটনাস্থল থেকে কীটনাশকের একটি শিশিও উদ্ধার হয়েছে৷ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে দুটি দেহ৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন