নিজস্ব সংবাদদাতা: কোর্ট চত্বরেই আক্রান্ত হলেন কঙ্কাল-কাণ্ডের অভিযুক্ত সিপিএমের প্রাক্তন মন্ত্রী সুশান্ত ঘোষ৷ বৃহস্পতিবার সকালে মেদিনীপুর জেলা আদালত চত্বরে দাসেরবাঁধ কঙ্কাল-কাণ্ড মামলায় হাজিরা দিতে আসেন সুশান্তবাবু৷ তখন আচমকাই তাঁকে ঘুসি মারেন নিহত রাজু সিংয়ের বাবা মনোরঞ্জন সিং৷ সুশান্তবাবুর উদ্দেশে অকথ্য গালিগালাজও করেন তিনি৷ সঙ্গে সঙ্গেই পুলিশ সুশান্তবাবুকে সরিয়ে নিয়ে যায়৷ আটক করে জিজ্ঞাসাবাদ করে মনোরঞ্জন সিংকে৷
মনোরঞ্জনের অভিযোগ, তাঁর ছেলের খুনের পিছনে রয়েছেন এই সুশান্তবাবুই৷ নিজের হাতেই তিনি সুশান্তকে মেরে ফেলতে চান৷ আদালত চত্বরেই চিৎকার করে একথা বলতে থাকেন মনোরঞ্জন৷ এদিন শুনানি শুরুর আগেই সুশান্ত ঘোষ সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলছিলেন৷ ওই ভিড়ের মধ্যেই ছিলেন মনোরঞ্জন সিং৷ আচমকাই মনোরঞ্জন ঘুসি চালিয়ে দেন সুশান্তবাবুকে লক্ষ্য করে৷ সুশান্তবাবু অবশ্য তাঁকে ঠেকানোর চেষ্টা করেন৷ এরপরই সুশান্তবাবু বিচারকের এজলাসে শুনানির জন্য ঢুকে যান৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন