Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের খোঁজ নিন, রাহুলকে তোপ অমিতের

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান সমস্যার কতটা সমাধান হযেছে তা লক্ষ টাকার প্রশ্ন৷ কিন্তু এ মুহূর্তে এই ইস্যুতে ঘরোয়া রাজনীতি সরগরম৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন, তখন পাল্টা নিন্দায় নামলেন অমিত শাহ৷ সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য সামনে আসার সঙ্গেই সঙ্গেই মোদির হয়ে প্রচারে আসরে নেমছিল … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/india/amit-shah-condemns-politics-over-surgical-strikes/pid/23479/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের খোঁজ নিন, রাহুলকে তোপ অমিতের"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৬, ১৬:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৭, ২০১৬, ১৬:৫৭

options
link
পাকিস্তানে গিয়ে সার্জিক্যাল স্ট্রাইকের খোঁজ নিন, রাহুলকে তোপ অমিতের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সার্জিক্যাল স্ট্রাইকে পাকিস্তান সমস্যার কতটা সমাধান হযেছে তা লক্ষ টাকার প্রশ্ন৷ কিন্তু এ মুহূর্তে এই ইস্যুতে ঘরোয়া রাজনীতি সরগরম৷ কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী যখন সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে রাজনীতি করার অভিযোগে মোদির বিরুদ্ধে তোপ দেগেছেন, তখন পাল্টা নিন্দায় নামলেন অমিত শাহ৷

সার্জিক্যাল স্ট্রাইকের সাফল্য সামনে আসার সঙ্গেই সঙ্গেই মোদির হয়ে প্রচারে আসরে নেমছিল বিজেপি-আরএসএস৷ পাল্টা হিসেবে কংগ্রেস, আপ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে স্ট্রাইকের প্রমাণের কথা বলে৷ তখনই তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ তোলা হয়৷ সেনার সাহসে তাদের বিশ্বাস নেই কি না৷ তোলা হয় সে প্রশ্নও৷ এরপরই রাহুল মোদির বিরুদ্ধে তোপ দেগে বলেন, সেনার মৃত্যু নিয়ে আসলে রাজনীতি করছেন মোদি৷ তারই জবাব দিয়ে এদিন অমিত শাহ জানালেন, “অনেক রাজনৈতিক দলই সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছে৷ ভারতীয় সেনাকে অসম্মানসূচক কথা যাঁরা বলছেন তাঁদের নিন্দা করি৷ এত যাঁরা প্রমাণ চাইছেন তাঁরা বরং পাকিস্তানে চলে যান, ওরাই ভাল বুঝিয়ে দিতে পারবে কী হয়েছিল৷”

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সার্জিক্যাল স্ট্রাইকের দেশের সাফল্যকেই উত্তরপ্রদেশ নির্বাচনে হাতিয়ার করতে চলেছে বিজেপি৷ আর তাই জাতীয়তাবাদী যে প্রবল হাওয়া এই মুহূর্তে বইছে তা যাতে ঝিমিয়ে না যায় তারই কৌশল নিয়েছেন অমিত শাহরা৷ আর তাই রাহুলকে এদিন তুলোধোনা করেন বিজেপি সভাপতি৷ এমনকী অরবিন্দ কেজরিওয়ালকেও একহাত নিয়েছেন৷ বরং সংবাদমাধ্যমকে তিনি সার্জিক্যাল স্ট্রাইক নিয়ে প্রচার ও সত্যতার জন্য ধন্যবাদ জানিয়েছেন৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.