Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সেরার সেরাদের খুঁজে নিল ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৬’

কোন কোন পুজো না দেখলে অন্তত এবারের শারদ উৎসব পারফেক্ট হবে না? তারই সন্ধানে Renault KWID নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৬’র আয়োজন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৬, ১৮:৫৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ৮, ২০১৬, ১৮:৫৯

options
link
সেরার সেরাদের খুঁজে নিল ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৬’ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উত্তর থেকে দক্ষিণ-শহর জুড়ে নানা থিমের বাহার৷ কেউবা মণ্ডপে টেক্কা দিতে চায় অন্যকে, কেউ প্রতিমায়৷ কারও আবার আইডিয়ায় বাজিমাত করার প্রয়াস৷ শহরের কোণায় কোণায় হাজারো শিল্পের নমুনা৷ এ বলে আমায় দেখ, তো ও বলে আমায়৷ কিন্তু এর মধ্যে কোন কোন পুজো না দেখলে অন্তত এবারের শারদ উৎসব পারফেক্ট হবে না? তারই সন্ধানে Renault KWID নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৬’র আয়োজন৷ উদ্যোগে বিশেষ সহযোগী ছিল শ্রীলেদার্স, পাওয়ার্ড বাই সিমোকো৷

পারফেক্ট পুজোর সন্ধানে বেরিয়ে পড়েছিলেন বিচারকরা৷ প্রাথমিক বাছাই ১২টি পুজোর মধ্যে থেকে সেরা পুজো, সেরা প্রতিমা, সেরা আইডিয়ার পুজোর খোঁজ করলেন দেবশঙ্কর হালদার, অপরাজিতা আঢ্য, অলকনন্দা রায়, সুব্রত গঙ্গোপাধ্যায়, পণ্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার এবং শিক্ষাবিদ পবিত্র সরকার। ছিলেন, গিটস-এর তরফে উত্তম ভৌমিক এবং দি সনেট-এর পক্ষে সৌমেন হালদার৷ পরিক্রমায় কখনও বা চমকে দিল দমদম পার্ক ভারতচক্রের ফিলিগ্রির কাজ৷ কখনও আবার তাক লাগাল এসবি পার্ক সার্বজনীনের বাঁক-এর আইডিয়া৷ সুরুচি সংঘের ভূটান যখন বিচারকদের আবিষ্ট করছে, তখনই বেহালার নূতন দলের মাতৃমূর্তি দেখামাত্র যেন ভক্তিতে হাতজোড় হয়ে আসে বিচারকদের৷ রাতভর চলল আলাপ-আলোচনা৷ কখনও অভিনবত্বে এ এগোয়, তো কখনও আর এক পুজো টেক্কা দিয়ে যায়৷ সময় যত গড়ায় বিচারকদের খাতা তত কাটাকুটি আর আঁকিবুকিতে ভরে ওঠে৷ অবশেষে ভোরের আলো ফোটে৷ শহরও পেয়ে যায় তার পারফেক্ট পুজোর খোঁজ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

Renault KWID নিবেদিত ‘সংবাদ প্রতিদিন পুজো পারফেক্ট ২০১৬:

সেরা পুজো(৫টি)

দমদম পার্ক ভারতচক্র:

গোটা মণ্ডপের যেদিকেই চোখ যাবে সেদিকেই রয়েছে ফিলিগ্রির কাজ৷ প্রথা মেনে ফিলিগ্রির সজ্জা সোনা এবং রুপোর তারে সম্পন্ন হলেও মণ্ডপে ব্যবহৃত হয়েছে তামা। সূক্ষ্ম তামার তারের উপর কারুকার্য করা দেওয়াল, ঝাড়বাতি, সিলিং, সবেতেই ফিলিগ্রির কাজ৷ শিল্পী সঞ্জীব সাহার হাতের কাজে মজলেন বিচারকরা৷

14563345_692961447519474_1884304033289537416_n

হাতিবাগান নবীন পল্লি:

এবার তাদের পুজোর থিম রাজস্থানের বাসি জেলার লুপ্তপ্রায় লোকশিল্প ‘কাবার্ড’৷ স্থানীয় কাভাড়িয়া ভাটদের লোকশিল্প একটি চলমান দেবালয়৷ প্রায় ৫০০ বছর আগে বাসির ভাট সম্প্রদায়ের শিল্পীরা একটি কাবার্ডের মধ্যে করে পৌরাণিক গল্প নিয়ে ঘুরে বেড়াতেন৷ এক একটি কাবার্ডের মধ্যে ছয় থেকে আটটি পাল্লা থাকে এবং প্রত্যেকটি পাল্লার গায়ে চিত্রিত পুরাণের বিভিন্ন উপাখ্যান৷ তা দেখে বিচারকরাও মুগ্ধ৷

14484594_692939447521674_2042001384180564607_n

শিবমন্দির সার্বজনীন:

থিমশিল্পী বিমল সামন্তর সৃজনে চৌখুপিতে বাজিমাত করেছে শিবমন্দির৷ চৌখুপি মানে ছোট ছোট খোপ৷ সেই খোপ আগলে রাখে আমাদের অনেক পার্থিব-অপার্থিব বিষয়৷ বুকের খাঁচার চৌখুপিতে সুরক্ষিত থাকে মন, চৌকো সিন্দুকে সুরক্ষিত থাকে অমূল্য রতন৷ চৌখুপির ভাবনা ও তার বাস্তবায়ন বিচারকদের নজর কেড়ে নিল৷

14590335_693017267513892_8868148855792542788_n

সুরুচি সংঘ:

বরাবরই ভূ-ভারতের একেকটি রাজ্যকে নিজেদের থিম হিসেবে বেছে নেয় সুরুচি সংঘ। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এবারে তারা বেছে নিয়েছে ভুটানকে। মনোরম পাহাড়ি এই সংস্কৃতির সাজে সেজে উঠেছে মণ্ডপ, সেজেছেন দেবীও। মনে হবে কলকাতা নয়, যেন ভূটানেই আছেন দর্শক৷ স্বভাবতই এ পুজো বিচারকদের মুগ্ধ করেছে৷

14632925_693043580844594_3716907540907189189_n
নাকতলা উদয়ন সংঘ:

নাকতলা উদয়ন সংঘের এবারের থিম অন্তঃসার। অর্থাৎ, আমাদের সবার অন্তরে লুকিয়ে রয়েছে যে সারবত্তা, তারই সন্ধানে উদ্যোগী এই পূজামণ্ডপ।

14485070_693004954181790_2876862646093222021_n

সেরা প্রতিমা

বেহালা নূতন দল

14484895_693089794173306_1413931834438394245_n

সেরা আইডিয়ার পুজো

এসবি পার্ক সার্বজনীন: ইট-কাঠ-পাথর, মানবসভ্যতার বুনিয়াদ তৈরির সব উপকরণই মজুত রয়েছে এই পুজোর শিল্পী ভবতোষ সুতারের ভাবনায়৷ গোটা মণ্ডপই একটি রূপক৷ শ্রমিকদের হাতে গড়া সভ্যতার বিজয় রথ এগিয়ে চলেছে৷ তার সামনে রয়েছে জীবনের ভার বয়ে নিয়ে চলা বাঁক৷

14494739_693092694173016_326817776246878243_n

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.