Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

নবমীর রাতে আগুনে পুড়ে মৃত একই পরিবারের ৫ সদস্য

বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে ঘটে এই মর্মান্তিক ঘটনা।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৬, ১৯:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১১, ২০১৬, ১৯:৩৮

options
link
নবমীর রাতে আগুনে পুড়ে মৃত একই পরিবারের ৫ সদস্য zoom

সুকুমার সরকার, ঢাকা: নবমীর রাতে আগুনে পুড়ে মৃত্যু হল একই পরিবারের পাঁচ সদস্যের। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের উত্তর জনপদ ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার জনগাঁও এলাকায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে পুলিশ কনস্টেবল খরেশ চন্দ্র (৪৪), তাঁর স্ত্রী কেয়া রানি (৩৮), ছেলে নির্ণয় (৮),  মেয়ে নাইস (১০) এবং কেয়াদেবীর বোন সন্ধ্যা রানির (৩৪)।

পুলিশ কনস্টেবল খরেশ চন্দ্র দিনাজপুরে পুলিশের ট্রাফিক বিভাগে চাকরি করতেন। তাঁর বাড়ির উপর দিয়ে যাওয়া বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বাড়িতে আগুন ধরে যায় এবং পাঁচটি ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের ভেতরে থাকা একটি মোটরসাইকেলে বিস্ফোরণ হয়। খরেশ চন্দ্রের স্ত্রী ও শ্যালিকা ঘটনাস্থলেই মারা যান। আশপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করলেও কাউকে বের করতে পারেননি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের একটি ইউনিট এসে তিনজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠায়। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান খরেশ ও তাঁর ছেলে-মেয়ে।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.