Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

কাবুলে দরগায় জঙ্গি হানা, মৃত বহু

ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ১৫:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১২, ২০১৬, ১৫:১৮

options
link
কাবুলে দরগায় জঙ্গি হানা, মৃত বহু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও জঙ্গি হামলার শিকার কাবুল৷ দরগায় প্রার্থনা চলাকালীন সেখানে হামলা চালাল তিন জঙ্গি৷ ঘটনায় ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে৷ এদের মধ্যে রয়েছেন একজন পুলিশকর্মী৷ ঘটনায় আহত কমপক্ষে ৩৬৷

জানা গিয়েছে, কাবুল বিশ্ববিদ্যালয়ের কাছে এই দরগায় শিয়া মুসলিমদের প্রার্থনাগৃহ রয়েছে৷ সেখানেই প্রার্থনায় অংশগ্রহণ করেছিলেন বহু মানুষ৷ আর সেই সময় তিন জঙ্গি সেখানে হামলা চালায়৷ ঘটনার খবর পেয়েই সেখানে পুলিশ পৌঁছয় এবং দরগাটিকে চারদিক থেকে ঘিরে ফেলে বলে খবর৷ পুলিশ সূত্রে খবর, এরপরই পুলিশ ও জঙ্গিদের মধ্যে গুলি বিনিময় শুরু হয় এবং ঘটনায় এক জঙ্গি নিহত হয়৷ এরপর আত্মঘাতী বিস্ফোরণে অপর এক জঙ্গিও প্রাণ হারায়৷ তৃতীয় জঙ্গি নিকেশ করতে এখনও লড়াই চালাচ্ছে পুলিশ৷ জানা গিয়েছে, এখনও দরগার ভিতরে আটকে রয়েছে বেশ কিছু সাধারণ মানুষ৷ তাঁদের উদ্ধার করার চেষ্টা চলছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.