Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
বিশ্ব বাংলা গেট

বিশ্ব বাংলা গেটের নিচে ডিজিটাল স্পেস, শহরে নতুন চমক

উদ্বোধনের অপেক্ষায় ‘স্মার্ট গার্ডেন’৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০১৯, ১৭:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২২, ২০১৯, ১৭:২৯

options
link
বিশ্ব বাংলা গেটের নিচে ডিজিটাল স্পেস, শহরে নতুন চমক zoom

শুভময় মণ্ডল: নিউটাউনে বিশ্ব বাংলার গেটে এবার নয়া সংযোজন। গেটের নিচে এক একর জমিতে স্মার্ট গার্ডেন তৈরি করছে হিডকো। কর্তৃপক্ষ জানিয়েছে, ভোটের কারণে আপাতত স্মার্ট গার্ডেন উদ্বোধন করা যাবে না। গার্ডেনটি চালু হবে ভোটের পর অর্থাৎ মে মাসের শেষে।

[ আরও পড়ুন: ভাগ্নেকে অপহরণ করে ৩০ লক্ষ টাকা মুক্তিপণ দাবি, জালে অভিযুক্ত মামা]

ইকো পার্কের মতোই নিউটাউনে এই ‘বিশ্ব বাংলা গেট’টিও তৈরি করেছে সরকারি সংস্থা হিডকো। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হয় ‘বিশ্ব বাংলা গেট’-এর। অল্পদিনে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে গেটটি। ৫৫ মিটার উঁচু তোরণের উপর থেকে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলে দেখা যায় নিউটাউন এলাকাকে। তোরণের উপর আছে রেস্তরাঁ-সহ বিনোদনের হরেক আয়োজন। জানা গিয়েছে, একসঙ্গে ১০০ জনের বেশি মানুষকে ‘বিশ্ব বাংলা গেট’-এর উপরে উঠতে দেওয়া হয় না। ফলে গেটের নিচে অনেককেই দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হয়। নিচে যাঁরা অপেক্ষা করেন, তাঁদের বিনোদনের জন্য এই স্মার্ট গার্ডেন তৈরির সিদ্ধান্ত নিয়েছে হিডকো কর্তৃপক্ষ।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কিন্তু, গার্ডেন তো না হয় বোঝা গেল। স্মার্ট কেন? হিডকো কর্তৃপক্ষ জানিয়েছে, বিশ্ব বাংলা গেটের নিচে যে বাগান বা গার্ডেন তৈরি করা হবে, সেই গার্ডেনে ওয়াইফাই, হটস্পটের মতো স্মার্টফোনের যাবতীয় সুবিধা পাওয়া যাবে। এমনকী, কেউ যদি চান, তাহলে বাড়ি কিংবা অফিসের মতোই ল্যাপটপও ব্যবহার করতে পারবেন। স্রেফ ল্যাপটপ ব্যবহারের জন্য ‘বিশ্ব বাংলা গেট’-এর নিচে স্মার্ট গার্ডেনে থাকবে গ্রানাইটের তৈরি বেঞ্চও।  হিডকো কর্তৃপক্ষ জানিয়েছে, লোকসভা ভোট চলছে। তাই নির্বাচনী বিধির কারণে এখনই উদ্বোধন করা সম্ভব নয়। ভোট মিটলে মে মাসের শেষের দিকে ‘বিশ্ব বাংলার গেট’-এর নিচে এই স্মার্ট গার্ডেনের উদ্বোধন হবে।

[ আরও পড়ুন: এক দশক ধরে নিখোঁজ, হ্যাম রেডিওর সৌজন্যে ঘরে ফিরলেন ভিনরাজ্যের প্রৌঢ়া]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.