Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

প্যান্টালুনস বিল্ডিংয়ে জুয়াচক্র, ধৃত ৩২

বৃহস্পতিবার মধ্যরাতেই পুলিশি অভিযান চালিয়ে হাতে না হাতে ধরে ফেলা হয় এই চক্র৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১৩:২৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১৩:২৫

options
link
প্যান্টালুনস বিল্ডিংয়ে জুয়াচক্র,  ধৃত ৩২ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মহানগরের বুকেই পোকার খেলার আড়ালে রমরমিয়ে চলছিল জুয়াচক্র৷ বৃহস্পতিবার মধ্যরাতেই পুলিশি অভিযান চালিয়ে হাতে না হাতে ধরে ফেলা হয় এই চক্র৷ ক্লাব থেকে গ্রেফতার করা হয় ৩২ জনকে৷

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ক্যামাক স্ট্রিট এলাকার প্যান্টালুনস বিল্ডিংয়ে অবস্থিত ইম্পেরিয়াল ক্লাবে এই জুয়াচক্র চলত৷ আপেক্ষিকভাবে এই ক্লাবটিতে পোকার খেলা হয় এমনটাই জানে কলকাতাবাসী৷ সম্প্রতি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে পুলিশ এই ক্লাবে একটি জুয়াচক্রের হদিস পায়৷ সেই খবরের ভিত্তিতেই বৃহস্পতিবার পুলিশ পৌঁছে যায় ওই ক্লাবে৷ আর সেখানেই ধরা পড়ে ক্লাবের মালিক, ম্যানেজার, খেলোয়াড়-সহ ৩২ জন৷ এছাড়াও ইম্পেরিয়াল ক্লাব থেকে সাড়ে ৬ লক্ষ টাকা ও আরও কিছু জরুরি নথি বাজেয়াপ্ত করা হয়৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

পুলিশ সূত্রে খবর, শেক্সপিয়র সরণি থানায় ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে৷ শুক্রবারই তাদের ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.