প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিশ্বের সবচেয়ে স্বাস্থ্যবতী কন্যাসন্তান জন্মেছে৷ তাও খোদ ভারতে৷ দক্ষিণ ভারতের কর্ণাটকে জন্মগ্রহণ করেছে এই শিশু৷ জন্মের সময় তার ওজন ছিল ৬.৮ কেজি৷ চিকিৎসকদের একাংশের ধারণা এই শিশুই বিশ্বের প্রথম সর্বাধিক ওজনসম্পন্ন সদ্যোজাত৷ ১৯ বছরের নন্দিনী এই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন৷
এহেন স্বাস্থ্যবতী সন্তানের জন্ম দিয়ে স্বভাবতই চমকে গিয়েছিলেন নন্দিনী৷ চিকিৎসকরাও অবাক হয়েছিলেন৷ শিশুটিকে মেডিক্যাল অবজারভেশনের মধ্যে রাখা হয়েছিল৷ কিন্তু খুব অদ্ভুতভাবেই দেখা গিয়েছে, শিশুটির দেহে শর্করার পরিমাণ একদম সঠিক রয়েছে৷ থাইরয়েড বা শ্বাসকষ্টের মতো কোনও সমস্যাও শিশুটির নেই বলেই জানিয়েছেন চিকিৎসকরা৷
স্ত্রীরোগ বিশেষজ্ঞ পূর্নিমা মানু জানিয়েছেন, “এই শিশু ভারতের প্রথম সর্বাধিক ওজনসম্পন্ন শিশুকন্যা৷” শুধু তাই নয়, চিকিৎসকরা মনে করছেন, এই শিশুই বিশ্বের সর্বাধিক ওজনসম্পন্ন সদ্যজাত শিশুকন্যা৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন