Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

সুষমার দৌলতে দীপাবলিতে মাতবে অস্ট্রেলিয় শিশু

অতিথিদের অভ্যর্থনায় কোনও কমতি রাখলেন না মন্ত্রী৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১৮:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৪, ২০১৬, ১৮:২২

options
link
সুষমার দৌলতে দীপাবলিতে মাতবে অস্ট্রেলিয় শিশু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা এবং দাদু দিদার সঙ্গে দীপাবলি উৎসবে যোগ দিতে পারছিল না ছোট্ট মেয়েটি৷ কারণ তার সম্বল অস্ট্রেলিয়ার ভিসা৷ জন্মও সেখানেই৷ কিন্তু মা ভারতীয়৷ মায়ের কাছে ভারতীয় পাসপোর্ট রয়েছে৷ তিনি দু’মাসের শিশুটিকে নিয়ে বাবা মায়ের কাছে এসেছিলেন৷ দু’মাসের শিশুটির জন্য তখন তৈরি করে নিয়েছিলেন স্বল্প সময়ের ই-ভিসা৷ আর সেই ভিসার মেয়াদ ফুরিয়ে গেলে দু’মাসের শিশুটির দীপাবলিতে ভারতে আর থাকতে দেওয়া যাবে না৷ কিন্তু বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ থাকতে এমনটা কি হতে পারে? আর তাই শিশুটির মা অদিতি চন্দক মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন সন্তানের ভিসার সময়সীমা খানিক বাড়িয়ে দেওয়ার জন্য৷

আর যেমন আর্জি ঠিক তেমন কাজ৷ অতিথিদের অভ্যর্থনায় কোনও কমতি রাখলেন না মন্ত্রী৷ ছোট্ট শিশুটি যাতে দীপাবলিতে নিজের মা এবং দাদু-দিদিমার সঙ্গে দিল্লিতে কাটাতে পারে, তার জন্য ভিসার সময়সীমা বাড়িয়ে দিলেন মন্ত্রী৷ শিশুটি এবং তার মা’কে দীপাবলির আগাম শুভেচ্ছা জানিয়ে টুইটও করলেন তিনি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.