Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোয় উন্মাদনা কোচবিহারে

বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৫:৩৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৫:৩৮

options
link
রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোয় উন্মাদনা কোচবিহারে zoom

স্টাফ রিপোর্টার: কোচবিহার রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোকে কেন্দ্র করে প্রস্তুতি তুঙ্গে কোচবিহার মদনমোহন বাড়িতে৷ মদনমোহন বাড়ির কাঠামিয়া মন্দিরে আজ শনিবার পণ্ডিতদের দেওয়া বিধান মেনে ঠিক সন্ধে ৬টা ৪০ মিনিটে পুজোয় বসবেন রাজ পুরোহিত হীরেন্দ্রনাথ ভট্টাচার্য৷ রাজ আমলের রীতি মেনে আজও কোচবিহার রাজবাড়িতে মহালক্ষ্মীর পুজো হয়ে আসছে৷ দেবীমূর্তি তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে৷ এবারেও মহালক্ষ্মী মূর্তি তৈরি করছেন প্রভাত চিত্রকার৷
কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সদস্য তথা কোচবিহার সদর মহকুমা শাসক অরুন্ধতী দে বলেন, নিয়ম মেনে এবারেও মহালক্ষ্মীর পুজো হবে মদনমোহন বাড়িতে৷ আয়োজনে কোনও খামতি রাখা হচ্ছে না৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ড জানিয়েছে, দেবী মহালক্ষ্মী চতুর্ভুজা৷ মূর্তির চারদিকে চারটি হাতি দাঁড়িয়ে৷ বাহন প্যাঁচাও থাকবে মূর্তিতে৷ পুজোয় বলি দেওয়া হবে কবুতর৷ বলি দিয়ে মহালক্ষ্মী পুজো রাজ আমল থেকেই হয়ে আসছে৷
রাজ পরিবারের মহালক্ষ্মী পুজোর পর অঞ্জলি দিতে ভিড় করেন সাধারণ মানুষ৷ বহু মানুষ ভোগ দিয়ে যান পুজোয়৷ এবারেও তার অন্যথা হবে না৷ কোচবিহার দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এক কর্মী বলেন, পুজোর প্রস্তুতি প্রায় শেষ৷ কিছু কাজ বাকি রয়েছে৷ সেগুলি আজ শনিবার দুপুরের মধ্যে হয়ে যাবে৷

Advertisement
২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.