Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

বারাণসীতে পদপিষ্ট হয়ে মৃত ১৯

দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোকজ্ঞাপন করেছেন৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৬:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৫, ২০১৬, ১৬:৩২

options
link
বারাণসীতে পদপিষ্ট হয়ে মৃত ১৯ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি ধর্মীয় সভায় যোগ দিতে গিয়ে বারাণসীর রামনগরে শনিবার মৃত্যু হল অন্তত ১৯ জনের, আহত শতাধিক৷ মৃতদের মধ্যে ১৫ জন মহিলা বলে জানিয়েছেন চিকিৎসকরা৷ দুর্ঘটনার খবর পেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গভীর শোকজ্ঞাপন করেছেন৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে তিনি টেলিফোনে যোগাযোগ করে প্রশাসনকে সবরকম সাহায্যের আশ্বাস দিয়েছেন৷

সংবাদসংস্থা সূত্রে খবর, এদিন গঙ্গা নদীর ধারে রাজঘাট ব্রিজের কাছে ধর্মগুরু বাবা জয়গুরুদেবের সভা ছিল৷ সেই সভায় যোগ দিতে আসেন হাজার হাজার মানুষ৷ অভিযোগ, উদ্যোক্তারা ভিড় সামাল দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করেননি৷ তাদেরই অপদার্থতায় এদিন এতজনের মৃত্যু হল বলে অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শীরা৷ উত্তরপ্রদেশ সরকারের তরফে মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.