সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-মার্কিন সখ্যতার মাত্রা আরও এক ধাপ বাড়িয়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প৷ খোলাখুলি তিনি জানিয়ে দিলেন, ভারত ও হিন্দুদের তিনি সম্মান করেন৷
মোদি-ওবামা বন্ধুতা আন্তর্জাতিক মহলে সুবিদিত৷ কিন্তু ওবামা পরবর্তী অধ্যায়ে এই সখ্যতার বাতাবরণ আদৌ থাকবে কি না, তা নিয়ে নানা জল্পনা চলছিল৷ তবে ডোনাল্ডের কথায় সে জল্পনায় ইতি পড়ল৷ তিনি খোলাখুলিই জানালেন, ভারতের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা আছে৷ বিশেষত হিন্দুদের প্রতি৷ সন্ত্রাস বিরোধিতার প্রশ্নেই ভারত ও মার্কিন বন্ধুতা যে টিকে থাকবে সে ইঙ্গিত মিলল ট্রাম্পের কথায়৷ এমনকী তিনি প্রেসিডেন্ট হলে হোয়াইট হাউসের তরফে যে এই বন্ধুতা নতুন করে এগিয়ে নিয়ে যাওয়া হবে সে কথাও এখনই ঘোষণা করে দিলেন ট্রাম্প৷
প্রসঙ্গত, মুসলিম দেশগুলির সন্ত্রাস বিরোধিতার কারণে ভারতেও ট্রাম্পের গুণমুগ্ধের সংখ্যা কম নয়৷ বিভিন্ন নারী তাঁর বিরুদ্ধে যতই যৌন হেনস্তার অভিযোগ আনুন না কেন, দেশের কট্টরবাদী হিন্দু সংগঠনের একাংশ ট্রাম্পকে পুরোমাত্রায় সমর্থন করে৷ রাজনৈতিক মহলের ধারণা, সেই সমর্থনকে ভিত্তি করেই ভারতে আগেভাগেই নিজের প্রভাব বিস্তারের ভবিষ্যৎটি গুছিয়ে রাখলেন ট্রাম্প৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন