Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
মমতা বন্দ্যোপাধ্যায়

‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, তারপর…

কী বললেন মুখ্যমন্ত্রী, দেখুন ভিডিও৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০১৯, ২০:০৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৪, ২০১৯, ২০:০৩

options
link
‘জয় শ্রীরাম’ ধ্বনি শুনে গাড়ি থেকে নেমে পড়লেন মুখ্যমন্ত্রী, তারপর… zoom

শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মুখ্যমন্ত্রীর কনভয় যাওয়ার সময় ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিলেন বেশ কয়েকজন যুবক৷ তা শুনেই গাড়ি থেকে নেমে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ পরিস্থিতি বেগতিক দেখেই ঘটনাস্থল ছেড়ে চম্পট দেয় ওই যুবকেরা৷ রাজবল্লভপুরের এই ঘটনায় রীতিমতো স্তম্ভিত স্থানীয়রা৷ এখনও পর্যন্ত এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

[ আরও পড়ুন: ভোটের দিন বেধড়ক মার, প্রাণ গেল তৃণমূল কাউন্সিলরের স্বামীর]

শনিবার দুপুরে খড়গপুর থেকে চন্দ্রকোণা টাউনের দিকে যাচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কনভয় রাধাবল্লভপুর দিয়ে যাচ্ছিল৷ রাজ্যের মুখ্যমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য রাস্তার দুপাশে বহু মানুষ ভিড় জমান৷ হাত নাড়িয়ে অভ্যর্থনাও জানাতে থাকেন সকলেই৷ এতক্ষণ পর্যন্ত সব ঠিকই ছিল৷ কিন্তু এরপরই বাধল গন্ডগোল৷ ভিড়ের মাঝে আচমকাই ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিতে শুরু করেন বেশ কয়েকজন যুবক৷ ওই যুবকরা গালিগালাজ করছিল বলেও অভিযোগ৷ গাড়ি করে যাওয়ার সময় সেই শব্দ পৌঁছায় মুখ্যমন্ত্রীর কানে৷ আচমকাই গাড়ি থেকে নেমে পড়েন তিনি৷ রাজ্যের প্রশাসনিক প্রধানকে গাড়ি থেকে নামতে দেখেই ওই যুবকেরা ঘটনাস্থল ছেড়ে পালানোর চেষ্টা করে৷ কিছু বলার আগেই কেন পালিয়ে যাচ্ছেন যুবকেরা, তা চিৎকার করে জিজ্ঞাসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ যদিও যুবকেরা সদুত্তর দিতে পারেনি৷ শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ আরও পড়ুন: ‘সংবাদমাধ্যমের কণ্ঠরোধ ভুল সিদ্ধান্ত ছিল’, বিস্ফোরক স্বীকারোক্তি সুব্রত মুখোপাধ্যায়ের]

নির্বাচনী উত্তাপের মাঝেই রাজ্যে মাথাচাড়া দিয়েছিল ফণীর কাঁটা৷ প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রকোপে বাংলায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কাও করা হচ্ছিল৷ প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে শুক্রবার দলীয় কর্মসূচি বাতিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে আবহবিদদের পূর্বাভাস এবং বাংলায় ফণীর গতিবিধির মধ্যে রয়েছে বিস্তর ফারাক৷ শক্তি হারিয়ে বাংলায় বিষদাঁত ফোটাতে পারেনি শক্তিশালী ঘূর্ণিঝড়৷ পরিবর্তে গতিপথ পরিবর্তন করে বাংলাদেশের দিকে চলে গিয়েছে ফণী৷ মেঘের চাদর সরিয়ে শনিবার সকালে মিলেছে রোদের দেখা৷ প্রাকৃতিক পরিস্থিতির উন্নতি হওয়ার পর আবার দলীয় প্রচারে মন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শনিবার দুপুরে ঘাটাল লোকসভা কেন্দ্রের একাধিক জায়গায় তারকা প্রার্থী দেবের সমর্থনে প্রচার সারেন তিনি৷

দেখুন ভিডিও:

ভিডিও: সুকান্ত চক্রবর্তী

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.