Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

‘xxx’-এর নতুন ট্রেলারে নজর কাড়লেন দীপিকা

আপনাদের জন্য রইল দীপিকার নতুন ছবির ট্রেলার।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০১৬, ১৫:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১৭, ২০১৬, ১৫:৪৪

options
link
‘xxx’-এর নতুন ট্রেলারে নজর কাড়লেন দীপিকা zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের প্রথম হলিউড ছবি ‘xxx’-এর প্রথম ট্রেলার ভক্তদের মন জয় করতে পারেনি। ট্রেলারটি নিঃসন্দেহে অ্যাকশন সিকোয়েন্স এবং তারকা সমাবেশে ভরপুর হলেও, সেই ট্রেলারজুড়ে ছিলেন কেবল ভিন ডিজেল। ডিপসকে দেখা গিয়েছিল মাত্র কয়েক সেকেন্ডের জন্য। তাই প্রথম ট্রেলারে দর্শকদের চমক দেওয়া হয়ে ওঠেনি অভিনেত্রীর।

কিন্তু দর্শকদের আনন্দ দিতে অভিনেত্রী হাজির হলেন ছবির দ্বিতীয় ট্রেলার নিয়ে। আর সেই ট্রেলারের মধ্যমণি অভিনেত্রী স্বয়ং। ট্রেলারে শিকারি দীপিকাকে দেখা গিয়েছে রণংদেহি অবতারে। জমকালো পোশাক, লাস্য এবং চূড়ান্ত অ্যাকশনে চোখ ধাঁধিয়ে যাওয়ার উপক্রম। ছবিতে ভারতীয় শিকারি সেলেনা আঙ্গারের ভূমিকায় দেখা যাবে অভিনেত্রীকে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সম্প্রতি ১ মিনিট ২০ সেকেন্ডের নতুন ট্রেলারটি মুক্তি পেল ‘বিগ বস’ হাউসে। অভিনেত্রী স্বয়ং উপস্থিত ছিলেন সেই ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে। দর্শকদের জন্য হিন্দিতে মুক্তি পেল সেই ট্রেলার।

আপনাদের জন্য রইল দীপিকার  নতুন  ছবির ট্রেলার:

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.