সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লেনোভোর ZUK Z1 বাজারে আসার পর দারুণ সাফল্য পেয়েছে৷ স্বাভাবিকভাবেই ক্রেতাদের চাহিদার কথা মাথায় রেখে এবার এই কোম্পানি ভারতের বাজারে আনল আরও একটি মডেল৷ লেনোভো Z2 Plus৷ কেনার ইচ্ছে থাকলে একবার নজর রাখুন এই স্মার্টফোনের ফিচারে৷
- সাদা ও কালো দু’টি রঙে মিলবে এই মডেলটি৷ এই প্রতিবেদনে কালো মডেলটির বৈশিষ্ট্যগুলি তুলে ধরা হল৷
- ৫ ইঞ্চি ফুল HD আইপিএস এলসিডি প্যানেল যুক্ত মডেলটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে৷
- স্মার্টফোনের হোম বোতামটি বেশ মজাদার৷ এর মাধ্যমে একাধিক টাস্ক হ্যান্ডল করা যায়৷
- আপনি কি সেলফি প্রেমী? তাহলে এই মডেলে ছবি তুলে দারুণ সন্তুষ্ট হবেন৷ কারণ সেলফি তোলার জন্য রয়েছে ৮ মেগাপিক্সলের ক্যামেরা৷ রিয়ার ক্যামেরাটি ১৩ এমপির৷ রয়েছে ফ্ল্যাশও৷
- ৩,৫০০mAh ব্যাটারি যুক্ত হ্যান্ডসেটটিতে দু’টি সিম ব্যবহার করার সুবিধা রয়েছে৷ ৪জি সিম? অনায়াসেই ব্যবহার করা যাবে৷
- ৬.০ মার্শমেলো ভার্সনের ফোনটি ২.১৫ GHz কোয়াড-কোর প্রসেসর যুক্ত৷
- এখনও পর্যন্ত জানা গিয়েছে, এতে ৩ GB বা ৪ GB ব়্যাম এবং ৩২ GB অথবা ৬৪ GB ইন্টারনাল স্টোরেজ রয়েছে৷
১৭,৯৯৯ টাকায় দেশের বাজারে বিক্রি হচ্ছে লেনোভো Z2 Plus৷
Advertisement
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন