Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
ভাটপাড়া

তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ ভাটপাড়া, এলাকায় বিশাল পুলিশ বাহিনী

দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ও পালটা অভিযোগ সরব তৃণমূল-বিজেপি দু’পক্ষই৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৯, ০৮:০৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১৯, ২০১৯, ০৮:০৯

options
link
তৃণমূল-বিজেপি সংঘর্ষে অগ্নিগর্ভ ভাটপাড়া, এলাকায় বিশাল পুলিশ বাহিনী zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই উপ-নির্বাচন৷ আর তার আগেই রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত ভাটপাড়া৷ বিভিন্ন এলাকায় গুলি চালছে, বোমা পড়ছে বলে সূত্রের খবর৷ দুষ্কৃতী তাণ্ডবের অভিযোগ ও পালটা অভিযোগ সরব তৃণমূল-বিজেপি দু’পক্ষই৷ গোটা এলাকায় মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী৷

[ আরও পড়ুন: রাজ্যে ভোট পরবর্তী হিংসার জন্য দায়ী মুখ্যমন্ত্রী, অভিযোগ কৈলাস বিজয়বর্গীয়র ]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উপ-নির্বাচনকে কেন্দ্র করে শুক্রবার থেকেই চাপা উত্তেজনা ছিল ভাটপাড়ায়৷ একাধিক এলাকায় তৃণমূল-বিজেপি কর্মীদের মধ্যে সংঘর্ষের অভিযোগ উঠেছে৷ জানা গিয়েছে, শনিবার রাতে এলাকায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে৷ গুলি চলে৷ ছোঁড়া হয় বোমা৷ দুটি গাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর৷

[ আরও পড়ুন: নির্বাচনের আগেই ডায়মন্ড হারবারে গ্রেপ্তার দুই বিজেপি নেতা, এলাকায় চাপা উত্তেজনা ]

রবিবারের উপ-নির্বাচনে ভাটপাড়ায় সরাসরি লড়াইয়ে রয়েছেন তৃণমূলের মদল মিত্র এবং অর্জুনপুত্র তথা বিজেপির প্রার্থী পবন সিং৷ যাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরেই উত্তপ্ত রয়েছে ভাটপাড়ার এলাকা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.