Advertisement
Sangbad Pratidin
  • ৭ আষাঢ় ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২৩ জুন ২০২৬

ইতিহাস গড়ে এএফসি কাপের ফাইনালে বেঙ্গালুরু

বুধবার মালয়েশিয়ার জোহর দারুল তাকজিমের বিরু‌দ্ধে ৩-১ গোলে জিতল বেঙ্গালুরু৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২০, ১৪:৩৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৩০, ২০২০, ১৪:৩৯

options
link
ইতিহাস গড়ে এএফসি কাপের ফাইনালে বেঙ্গালুরু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইতিহাস গড়ে এই প্রথমবার কোনও ভারতীয় ফুটবল ক্লাব এএফসি কাপের ফাইনালে পৌঁছে গেল৷ বুধবার ঘরের মাঠে সেমিফাইনালে দ্বিতীয় লেগে মালয়েশিয়ার জোহর দারুল তাকজিমের বিরু‌দ্ধে ৩-১ গোলে জিতল বেঙ্গালুরু৷ প্রথম লেগের ম্যাচে বেঙ্গালুরু ১-১ গোলে ড্র করেছিল৷

ম্যাচ শুরুর ১১ মিনিটের মাথায় সফিক রহিমের গোলে ১-০ গোলে এগিয়ে যায় জোহর দারুল তাকজিম৷ বেঙ্গালুরু এফসি-র ক্যাপ্টেন সুনীল ছেত্রী ৪১ মিনিটে সমতা ফেরান৷ দ্বিতীয়ার্ধে ম্যাচের রাশ হাতে তুলে নেয় বেঙ্গালুরু৷ ৬৬ মিনিটে ফের বিপক্ষের জালে বল ঢুকিয়ে আই লিগ চ্যাম্পিয়ন বেঙ্গালুরু এস ফি-কে এগিয়ে নিয়ে যান সেই ছেত্রীই৷ ৭৫ মিনিটে বেঙ্গালুরুকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দেন জুয়ান অ্যান্টনিও৷ আগামী ৫ নভেম্বর দোহায় টুর্নামেন্টের ফাইনালে ইরাকের আল কোয়া আল জাউইয়ার বিরুদ্ধে খেলতে নামবে বেঙ্গালুরু৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এতদিন এএফসি কাপ-এ ফাইনাল পর্যন্ত কোনও ভারতীয় ক্লাব উঠতে পারেনি৷ এর আগে ইস্টবেঙ্গল এবং ডেম্পো সেমিফাইনাল পর্যন্ত পৌঁছেছিল৷ এদিন তাকজিম তাদের বেশ কয়েকজন ফুটবলারকে পায়নি৷ তবু বেঙ্গালুরু অধিনায়ক সুনীল ছেত্রী কোনওভাবেই প্রতিপক্ষকে দুর্বল ভাবে নেননি৷ এদিনের ম্যাচ জেতার পর শুভেচ্ছায় ভেসে গিয়েছে বেঙ্গালুরু এফসি-র টুইটার অ্যাকাউন্ট৷ কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী বিজয় গোয়েল থেকে শুরু করে বিরাট কোহলি- ছেত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রত্যেকেই৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.