Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

পুজোয় কেনা ছেলের গাড়ি খালে, মৃত্যু বাবার

বাবাকে গাড়ি চাপিয়ে ঘোরানোর পরিণতি যে কত ভয়ংকর হতে চলেছে তা বুঝতে পারেননি অভিষেক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২০, ১৭:২৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ২৭, ২০২০, ১৭:২৭

options
link
পুজোয় কেনা ছেলের গাড়ি খালে, মৃত্যু বাবার zoom

স্টাফ রিপোর্টার: মর্মান্তিক! বাগুইআটির অশ্বিনীনগরের কাছে খালের মধ্যে পড়ল সদ্য পুজোয় কেনা ছেলের গাড়ি৷ জলে ডুবে মৃত্যু হল বাবার৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন ছেলে৷ বুধবার দুপুরে অশ্বিনীনগর কাঠপুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটেছে৷ মৃতের নাম নিশিকান্ত ঝা (৫২)৷ বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসা চলছে নিশিকান্তবাবুর ছেলে অভিষেক ঝা-এর৷

পুজোর সময়ে নবমীর দিন একটি চার চাকা গাড়ি কিনেছিলেন বাগুইআটির অশ্বিনীনগরের শিবশঙ্করপল্লির বাসিন্দা অভিষেক৷ বুধবার নতুন গাড়িতে করে বাবাকে নিয়ে বেড়াতে বেরিয়েছিলেন৷ বাবাকে গাড়ি চাপিয়ে ঘোরানোর পরিণতি যে কত ভয়ংকর হতে চলেছে তা বুঝতে পারেননি অভিষেক৷ দুপুর সওয়া দু’টো নাগাদ গাড়ি চালিয়ে যখন বাড়িতে ফিরছিলেন তিনি তখনই অশ্বিনীনগর কাঠপুলের কাছেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনাটি৷ কাঠপুলের কাছে রাস্তা সরু ছিল৷ সেখানে গাড়িটি ঘোরাতে যান অভিষেক৷ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে গাড়িটি গড়িয়ে চলে যায় খালের মধ্যে৷ খালটি বাগজোলা খালের সংযোগকারী বিবি ওয়ান ক্যানেল বলে পরিচিত৷ খালের জল যথেষ্ট গভীর ছিল৷ গাড়িটি ক্রমশ জলের মধ্যে ডুবতে থাকে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ঘটনার পরই স্থানীয়রা ছুটে আসে৷ খবর দেওয়া হয় পুলিশে৷ প্রথমে স্থানীয়রাই খালের জলে নেমে উদ্ধারকাজে হাত লাগান৷ গাড়িটির দরজা খুলে নিশিকান্তবাবু ও তাঁর ছেলে অভিষেককে কোনওরকমে বের করেন এলাকার লোকজন৷ তাঁদের বাগুইআটির একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেলে চিকিৎসকরা নিশিকান্তবাবুকে মৃত বলে ঘোষণা করেন৷ জলে ডুবে শ্বাস বন্ধ হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে চিকিৎসকরা জানান৷ আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসা চলছে অভিষেকের৷ নিশিকান্ত কলকাতার একটি বেসরকারি স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন৷ শোকস্তব্ধ অশ্বিনীনগরের শিবশঙ্করপল্লি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.