সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানী দিল্লির আইনজীবী মহলে তুলকালাম! দিল্লি হাই কোর্ট ও সুপ্রিম কোর্টে প্র্যাকটিসরত এক প্রভাবশালী আইনজীবীর বাড়িতে তল্লাশি চালিয়ে মিলল হিসাব বহির্ভূত প্রায় ১২৫ কোটি টাকা৷ ঘটনায় তাজ্জব বনে গিয়েছেন তাঁর সহকর্মী আইনজীবীরা৷ কোথা থেকে এত টাকা ওই আইনজীবীর কাছে এল, ধন্দে আয়কর দফতরের কর্তারাও৷
সম্প্রতি দক্ষিণ দিল্লিতে ওই আইনজীবীর বাসভবনে তল্লাশি চালান আয়কর দফতরের অফিসাররা৷ সূত্রের খবর, মধ্য দিল্লিতে প্রায় ১০০ কোটি টাকা খরচ করে একটি বাংলো কিনে আয়কর দফতরের কর্তাদের নজরে পড়ে গিয়েছিলেন অভিযুক্ত৷ গত ৩০ সেপ্টেম্বর হিসাব বহির্ভূত আয়ের খতিয়ান জমা দেওয়ার শেষ তারিখ পেরিয়ে যাওয়ার পর অভিযুক্ত আইনজীবীর বাড়িতে হানা দেন আয়কর দফতরের আধিকারিকরা৷ সূত্রের খবর, ওই আইনজীবী একা নন, তাঁর ঘনিষ্ঠ আরও কয়েকজনের উপর নজর রাখছিলেন আয়কর দফতরের আধিকারিকরা৷ সময় এলে তাদের বাড়িতেও হানা দেওয়া হবে৷
সর্বশেষ খবর
-
আপনার এই মাস এপ্রিল ২০২৬, মকর রাশি
-
কোথায় রাখবে এত লজ্জা! টি-২০ বিশ্বকাপে ভারতের কাছে অষ্টমবার হার পাকিস্তানের
-
আইপ্যাক অভিযানে কারা? পরিচয় জানতে ইডিকে চিঠি দিচ্ছে লালবাজার, শুরু CRPF-দের শনাক্তকরণও
-
নিউজিল্যান্ড সিরিজের আগে আচমকা দুঃসংবাদ, অনুশীলনে চোট পেলেন পন্থ
-
বিকেল ৫টা পর্যন্ত দেশে ভোট পড়েছে ৫৭.৭ শতাংশ, এগিয়ে বাংলা, জানাল কমিশন