Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
স্কুল

জুনের ১০ তারিখ খুলছে রাজ্যের স্কুলগুলি, ফেসবুক পোস্টে ঘোষণা শিক্ষামন্ত্রীর

শীঘ্রই শিক্ষাদপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট নোটিস দেওয়া হবে স্কুলগুলিকে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৯, ১৫:৩৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ৩০, ২০১৯, ১৫:৩৬

options
link
জুনের ১০ তারিখ খুলছে রাজ্যের স্কুলগুলি, ফেসবুক পোস্টে ঘোষণা শিক্ষামন্ত্রীর zoom

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: আগেই সিদ্ধান্ত বদলের কথা ঘোষণা হয়েছিল। দীর্ঘ প্রায় দুমাস রাজ্যের সরকারি স্কুলগুলিতে গরমের ছুটি ঘোষণা নিয়ে বিক্ষোভ চরমে ওঠায় চাপের মুখে সিদ্ধান্ত বদলের পথে হাঁটে প্রশাসন। বৃহস্পতিবার সিদ্ধান্ত অনুযায়ী স্কুলগুলি খোলার দিনক্ষণ জানিয়ে দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এদিন ফেসবুক পোস্টে তিনি জানিয়ে দেন, জুনের ১০ তারিখ থেকেই রাজ্যের প্রাথমিক-সহ উচ্চবিদ্যালয়গুলি খুলে যাচ্ছে। ফের শুরু হবে পঠনপাঠন। চাপের মুখে দ্রুত স্কুলগুলি খোলার প্রক্রিয়া শুরু করেছে রাজ্যের শিক্ষাদপ্তর। পার্থবাবু সোশ্যাল মিডিয়ায় আরও জানিয়েছেন, শীঘ্রই শিক্ষাদপ্তরের তরফ থেকে সংশ্লিষ্ট নোটিস দেওয়া হবে স্কুলগুলিকে।

[আরও পড়ুন: চাপের মুখে সিদ্ধান্ত বদল, গরমের ছুটি কমছে রাজ্যের সরকারি স্কুলগুলিতে]

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

চলতি মাসের গোড়ায় যখন প্রবল গরমে হাসফাঁস করছিলেন রাজ্যবাসী, তখন ওড়িশার উপকূলে আছড়ে পড়ে ঘুর্ণিঝড় ফণী। আবহবিদদের পূর্বাভাস ছিল, ঝড়ের তাণ্ডব থেকে রেহাই পাবে না এ রাজ্যের উপকূলবর্তী এলাকা, এমনকী কলকাতাও। নিরাপত্তার কথা চিন্তা করে রাজ্যের সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলিতে গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নেয় শিক্ষাদপ্তর। নির্দেশিকা জারি করে জানানো হয়, ৬ মে থেকে ৩০ জুন পর্যন্ত পঠনপাঠন বন্ধ থাকবে সরকারি ও সরকার অনুমোদিত স্কুলগুলিতে। অর্থাৎ গরমের ছুটি চলবে টানা দু’মাস। কিন্তু, সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব হন শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের বক্তব্য, টানা দু’মাস যদি স্কুল বন্ধ থাকে, সেক্ষেত্রে পঠনপাঠন ব্যাহত হবে। সময়মতো সিলেবাসও শেষ হবে না। এমনকী, স্রেফ স্কুল বন্ধ থাকার কারণে মিড-ডে মিলের চালও নষ্ট হয়ে যেতে পারে বলে আশঙ্কা দেখা দেয়। অবিলম্বে স্কুল খোলার দাবি তোলে পড়ুয়ারাও। দিন কয়েক আগে ডুয়ার্সের নাগরাকাটায় স্কুল খোলার দাবিতে ইউনিফর্ম পরে মিছিলও করেছে তারা।

[আরও পড়ুন: বেহাল পরিকাঠামো নিয়েই সাফল্য, সরকারি স্কুলে পড়ে মেধাতালিকায় পুরুলিয়ার কন্যা]

টানা বিক্ষোভের পর চাপের মুখে সিদ্ধান্ত বদলের রাস্তায় হাঁটে শিক্ষাদপ্তর। তারই ফলশ্রুতি হিসাবে জুনের ১০ তারিখ আবার সমস্ত স্কুলগুলি খুলে যাওয়ার কথা ফেসবুকে ঘোষণা করেছেন পার্থ চট্টোপাধ্যায়। শিক্ষামন্ত্রী গত সোমবার ফেসবুকে পোস্ট দিয়ে শিক্ষার উন্নয়ন নিয়ে জণগণের মতামতও জানতে চেয়েছিলেন।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.