Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু রেডিও জকির

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তরুণ রেডিও জকির, অনুমান চিকিৎসকদের৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২০, ১৭:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৫, ২০২০, ১৭:৫১

options
link
অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু রেডিও জকির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অনুষ্ঠান চলাকালীনই মৃত্যু হল বেসরকারি রেডিও চ্যানেলের আরজে’র৷ মৃতের নাম শুভম কেচে (২৩)৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে চ্যানেলের নাগপুরের অফিসে৷

বৃহস্পতিবার সকালে রোজকার মতো নিজের অনুষ্ঠান করতে অফিসে গিয়েছিলেন শুভম৷ ঠিক সকাল সাড়ে নটায় শুরু হয় তাঁর অনুষ্ঠান৷ ‘হাই নাগপুর’- শুধু এই শব্দটুকুই বলতে পেরেছিলেন শুভম৷ এরপরই বলেন, বুকে ব্যাথা অনুভব করছেন৷ সঙ্গে সঙ্গে শুভমকে নিয়ে হাসপাতালে রওনা দেন তাঁর সহকর্মীরা৷ কিন্তু, হাসপাতালে পৌঁছানোর আগেই তরুণ রেডিও জকির মৃত্যু হয় বলে জানা গিয়েছে৷ চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর প্রায় ১০ থেকে ১৫ মিনিট আগে মৃত্যু হয় শুভমের৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

অস্বাভাবিক মৃত্যুর কারণে শুভমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷ তবে, ডাক্তারদের অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে রেডিও জকির৷ প্রসঙ্গত, তিন বছর আগেই মৃত্যু হয় শুভমের বাবার৷ তারপর থেকে শুভমের রোজগারের উপরই নির্ভরশীল ছিল তার পরিবার৷ তাঁর অাকস্মিক মৃত্যুর পর পরিবারও বিপর্যয়ের মুখে পড়ল বলে মনে করা হচ্ছে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.