Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬
কংগ্রেস

১২ বিধায়কের টিআরএস-এ যোগ, তেলেঙ্গানায় অবলুপ্তির পথে কংগ্রেস!

আবারও ধাক্কা খেলেন রাহুল গান্ধী।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৯, ১৪:৫৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৭, ২০১৯, ১৪:৫৪

options
link
১২ বিধায়কের টিআরএস-এ যোগ, তেলেঙ্গানায় অবলুপ্তির পথে কংগ্রেস! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৮ জনের মধ্যে দল ছাড়তে চলেছেন ১২ জন বিধায়ক। এর ফলে তেলেঙ্গানায় অবলুপ্তির পথে কংগ্রেস। বৃহস্পতিবার ওই ১২ জন বিধায়ক তেলেঙ্গানার স্পিকার পি শ্রীনিবাস রেড্ডির সঙ্গে দেখা করে টিআরএস-এর সঙ্গে কংগ্রেস পরিষদীয় দলকে মিশিয়ে দেওয়ার লিখিত অনুরোধ জানিয়েছেন। এখন স্পিকার যদি এই অনুরোধ মেনে নেন তাহলে তেলেঙ্গানা বিধানসভায় বিরোধী দলের মর্যাদা হারাবে কংগ্রেস।

[আরও পড়ুন- আইএস-র হয়ে দেওয়াল লিখন, মুম্বইয়ে আটক উত্তরপ্রদেশের বাসিন্দা]

গত বছর মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগেই সরকার ভেঙে দিয়ে নির্বাচনের পথে হেঁটেছিলেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। প্রথমে সবাই তাঁর দুঃসাহসের সমালোচনা করলেও ফলাফল প্রকাশ হতেই সবাই চুুপ। দেখা যায়, ১১৯টি আসনের মধ্যে ৮৮টিতে জয়ী হয়েছে চন্দ্রশেখর রাও-এর তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি। ১৯টি আসনে কংগ্রেস আর সাতটিতে জয়ী হয়েছে হায়দরাবাদের সাংসদ আসাদউদ্দিন ওয়াইসির এআইএমআইএম। মাত্র একটি আসন পেয়েছে বিজেপি।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

লোকসভার ফলাফল প্রকাশ পেতেই দেখা যায় নালগোন্ডা কেন্দ্রে জয়ী হয়েছেন তেলেঙ্গানার কংগ্রেস সভাপতি উত্তম কুমার রেড্ডি। এরপরই নালগোন্ডার বিধায়ক পদ থেকে ইস্তফা দেন তিনি। টিআরএস-এর কার্যকরী সভাপতি কে টি রামা রাও-এর সঙ্গে দেখা করেন তান্দুরের কংগ্রেস বিধায়ক রোহিত রেড্ডিও। কংগ্রেস ছেড়ে টিআরএস-এ যোগদানের ইচ্ছাপ্রকাশ করেন তিনি। আর বৃহস্পতিবার সকাল হতেই দেখা যায় মোট ১২ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে টিআরএস-এ যোগদান করতে চান। সেকারণে বিধানসভার স্পিকারের সঙ্গেও দেখা করেন তাঁরা।

[আরও পড়ুন- OMG! উচ্চতায় তাজমহলকে ছুঁয়ে ফেলবে এই আবর্জনার স্তূপ]

এপ্রসঙ্গে তেলেঙ্গানার বর্ষীয়ান কংগ্রেস বিধায়ক রামানা রেড্ডি বলেন, “রাজ্যের উন্নয়নের জন্যই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে কাজ করতে চাই। এর জন্য টিআরএস-এ যোগদানের বিষয়টি লিখিতভাবে বিধানসভার স্পিকারকেও জানিয়েছি।”

১৮ জনের মধ্যে ১২ জন টিআরএস-এ যোগ দিলে তেলেঙ্গানায় কংগ্রেস বিধায়কদের সংখ্যা কমে দাঁড়াবে ছয়-এ। ফলে তাঁদের দলত্যাগ বিরোধী আইনের আওতায় ফেলা যাবে না। কারণ, এই আইন অনুযায়ী কোনও দলের দুই-তৃতীয়াংশ বিধায়ক বা সাংসদ অন্য দলে যোগ দিলে কোনও শাস্তি দেওয়া যায় না। এর ফলে তেলেঙ্গানাতেও অবলুপ্তির পথে চলে যেতে পারে দলটি। যদিও, লোকসভায় তুলনায় এই রাজ্যটিতে ভাল ফল করেছিল কংগ্রেস।

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.