Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

দিল্লির নয়া বাজারে বিস্ফোরণ, মৃত ১

এই বিস্ফোরণ নেহাত দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও পরিকল্পনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ আর তাই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২০, ১৬:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১০, ২০২০, ১৬:৩৪

options
link
দিল্লির নয়া বাজারে বিস্ফোরণ, মৃত ১ zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুরনো দিল্লির নয়া বাজারে বিস্ফোরণে মৃত্যু হল এক ব্যক্তির৷ জখম হয়েছেন আরও পাঁচজন৷ মঙ্গলবার সকালে আচমকাই বিস্ফোরণ ঘটে এই ঘিঞ্জি বাজার এলাকায়৷

প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বাজির বাজার থেকেই এই বিস্ফোরণ ঘটেছে৷ উদ্ধারকাজ চলছে জোর কদমে৷ আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে৷ বিস্ফোরণের মাত্রা তীব্র ছিল না, তবে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ প্রশাসন৷ বিশেষত দীপাবলির সময় এই বিস্ফোরণ নেহাত দুর্ঘটনা নাকি এর পিছনে কোনও পরিকল্পনা আছে তা খতিয়ে দেখা হচ্ছে৷ আর তাই ঘটনাস্থলে পৌঁছেছে দিল্লি পুলিশের অ্যান্টি-টেরর স্কোয়াড৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.