Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

ভালবাসার আলোয় অন্ধকার মুছতে ‘কাবিল’ হৃতিক-ইয়ামি!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধকার থেকে আলোর যাত্রাপথে যে হাত ধরে টেনে তুলতে পারে, সে হল প্রেম৷  হৃতিক রোশনের আগামী ছবি ‘কাবিল’-এর ট্রেলারে পরতে পরতে লেগে আছে সেই প্রেমের আলোই৷ ‘মহেঞ্জ দড়ো’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলেনি৷  এদিকে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলায় বলিপাড়ায় হৃতিক ম্যাজিক যেন ক্রমশ ফিকে হতে বসেছে৷  সেখানে আশার আলোও … <p class="link-more"><a href="https://staging.sangbadpratidin.in/entertainment/film-review/kabil-trailer-hints-a-journey-from-darkness-to-light/pid/26249/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ভালবাসার আলোয় অন্ধকার মুছতে ‘কাবিল’ হৃতিক-ইয়ামি!"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২০, ১৪:৩৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৯, ২০২০, ১৪:৩৪

options
link
ভালবাসার আলোয় অন্ধকার মুছতে ‘কাবিল’ হৃতিক-ইয়ামি! zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অন্ধকার থেকে আলোর যাত্রাপথে যে হাত ধরে টেনে তুলতে পারে, সে হল প্রেম৷  হৃতিক রোশনের আগামী ছবি ‘কাবিল’-এর ট্রেলারে পরতে পরতে লেগে আছে সেই প্রেমের আলোই৷

‘মহেঞ্জ দড়ো’ বক্স অফিসে আশানুরূপ সাড়া ফেলেনি৷  এদিকে কঙ্গনা রানাউতের সঙ্গে সম্পর্ক নিয়ে বিস্তর জলঘোলায় বলিপাড়ায় হৃতিক ম্যাজিক যেন ক্রমশ ফিকে হতে বসেছে৷  সেখানে আশার আলোও এই ‘কাবিল’৷  ট্রেলারে দেখা গেল পুরো বলিউডি ফর্মূলাতেই হৃতিককে সামনে এনেছেন পরিচালক সঞ্জয় গুপ্তা৷  প্রেম থেকে প্রতিহিংসা, নায়কের উত্তরণ ও লার্জার দ্যান লাইফ হয়ে ওঠা সবকিছুই মজুত৷  তবে এ সবের অন্দরেই অন্ধকার থেকে আলোয় ফেরার বার্তাটি মিশিয়ে দিয়েছেন পরিচালক৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছবির নায়ক-নায়িকা দু’জনেরই চোখের আলো নিভেছে৷  অন্ধকারের মিশেলে কি আলোর জন্ম হতে পারে?  সে উত্তর না হয় তোল থাক৷  তবে দুটো জীবন মিশলে যে নতুল আলোর জন্ম হয় তা তো বলাই যায়৷  ইয়ামির সঙ্গে প্রথমবার জুটি বেঁধে প্রেমের সে আলো চিনিয়েছেন হৃতিক৷  তবে অন্ধকার যে স্রেফ চোখে বাসা বেঁধে তা তো নয়, ঘাপটি গেড়েছে কানুনের অন্দরেও৷  আর এখান থেকেই প্রেমিক নায়কের ডেয়ারডেভিল হয়ে ওঠার পালা৷  প্রেম-প্রতিশোধের এই ফর্মূলাতে কি বক্স অফিসে জোয়ার আনতেও কাবিল হবেন হৃতিক ইয়ামি?  সে উত্তর মিলবে আগামী বছরের ২৬ জানুয়ারি৷

 

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.