Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬

রুইয়ার আবেদন খারিজ হাই কোর্টে

আগামিকাল তাঁকে জেরা করবেন সিআইডির গোয়েন্দাকর্তারা৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২০, ১৭:০৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২০, ১৭:০৪

options
link
রুইয়ার আবেদন খারিজ  হাই কোর্টে zoom

স্টাফ রিপোর্টার: জেশপ কাণ্ডে এফআইআর তালিকা থেকে নিজের নাম বাদ দেওয়ার জন্য কর্ণধার পবন রুইয়ার আবেদন পুরোপুরি খারিজ করে দিল হাই কোর্ট৷ বুধবার দীর্ঘ শুনানির পর বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই কাণ্ডে পবন রুইয়ার বিরুদ্ধে যে এফআইআর করা হয়েছে তার উপর স্থগিতাদেশ কোনও মতেই দেওয়া যাবে না৷ এফআইআর যেমন থাকবে, তেমনই তদন্ত প্রক্রিয়াও চলবে সমানভাবে৷ এই তদন্তে পবন রুইয়াকে সাহায্য করতে হবে৷ যতক্ষণ তিনি সাহায্য করবেন, ততক্ষণ তাঁর বিরুদ্ধে কোনও কঠোর পদক্ষেপ করতে পারবে না রাজ্য সরকার৷

হাই কোর্টের এই নির্দেশের পরই এই দিনই জেরার জন্য তলব করে পবন রুইয়াকে ফের সমন পাঠান সিআইডির গোয়েন্দাকর্তারা৷ কাল অর্থাৎ শুক্রবার পবন রুইয়াকে ভবানী ভবনে আসার জন্য সমন পাঠানো হয়েছে৷ অন্যদিকে ডানলপে চুরি-কাণ্ডে এদিন চুঁচুড়া থেকে সন্তোষ চৌধুরি নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে সিআইডি৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

জেশপে রহস্যজনক চুরি, অগ্নিকাণ্ড এবং ডানলপেও যন্ত্রাংশ লুঠের তদন্তের দায়িত্ব কয়েকদিন আগেই দেওয়া হয় সিআইডির হাতে৷ এরই মধ্যে জেশপে চুরির ঘটনায় এই কারখানার মালিক পবন রুইয়ার বিরুদ্ধে দমদম থানায় পুলিশ নিজেই জামিন অযোগ্য ধারায় ‘সুয়োমোটো’ মামলা দায়ের করে৷ পাশাপাশি অগ্নিকাণ্ডের ঘটনায় দমদম থানায় পবন রুইয়ার বিরুদ্ধে আরও একটি মামলা দায়ের করে দমকল বিভাগ৷ সবক’টি মামলাই তদন্তের স্বার্থে নিয়ে নেয় সিআইডি৷

গোয়েন্দারা তদন্তে নেমেই কারখানা থেকে যন্ত্রাংশ চুরির দায়ে প্রথম দফায় পাঁচজনকে গ্রেফতার করেন৷ তখনই সিআইডি-র গোয়েন্দা কর্তারা জানিয়েছিলেন, জেশপের কর্ণধার পবন রুইয়াকে জেরার জন্য ভবানী ভবনে তলব করা হবে৷ সেই মতো বুধবার তাঁকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছিল ভবানী ভবনে৷ কিন্তু এদিন তিনি ভবানী ভবনে হাজিরা দেননি৷ পাশাপাশি পুলিশের এফআইআর থেকে নিজের নাম তুলে নেওয়ার জন্য হাই কোর্টে আবেদন করেছিলেন৷ এদিন ছিল সেই আবেদনের শুনানি৷ রুইয়ার আইনজীবী জানান, জেশপের পরিচালকমণ্ডলীতে নাম নেই রুইয়ার৷ তাই এফআইআরের তালিকা থেকে তাঁর নাম বাদ দেওয়া হোক৷ সেই শুনানির পরেই পবন রুইয়ার আবেদন খারিজ করে দেন বিচারপতি৷

অন্যদিকে জেশপ কাণ্ডে ধৃত সিইও অশোক আগরওয়াল, কারখানার বর্তমান ও প্রাক্তন জিএম-কে জেরা করে নানা অসংগতি পেয়েছেন সিআইডির গোয়েন্দারা৷ জেরায় তাঁদের কাছ থেকে ২০১০ সালের অডিট রিপোর্ট, সম্পত্তি ও স্টোরের মজুত থাকা যন্ত্রাংশের হিসাব চেয়েছিল সিআইডি৷ কিন্তু জেশপ কর্তারা তা দিতে পারেননি৷ গোয়েন্দাদের প্রশ্নের উত্তরে তাঁরা জানিয়েছেন, সমস্ত হিসাবই রাখা রয়েছে কারখানা এবং অফিসে৷ সেই হিসাব মেলাতে আজ জেশপে নিজেই তদন্তে যাবেন ডিআইজি-সিআইডি ভরতলাল মিনা৷

তদন্তে জানা গিয়েছে, ২০১০ সালের ৭ এপ্রিল থেকে ২০১৫ সালের ২২ মে পর্যন্ত জেশপে ৯১টি চুরির ঘটনা ঘটেছিল৷ কিন্তু কোনও ক্ষেত্রেই দমদম থানায় এফআইআর দায়ের করেনি কর্তৃপক্ষ৷ শুধুমাত্র পুলিশকে মৌখিকভাবে জানিয়েই দায়িত্ব সেরেছিলেন কর্তারা৷ বারবার চুরি সত্ত্বেও পুলিশকে না জানিয়ে কর্তারা ঘটনাগুলি চেপে গিয়েছিলেন কেন? তবে কি পিছনে রয়েছে কোনও বড় মাথা? তার উত্তর জানতে পবন রুইয়া-সহ অভিযুক্ত জেশপ কর্তাদের আরও জেরা করার প্রয়োজন বলে মনে করছেন সিআইডি কর্তারা৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.