Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

সময় পেরোলেও টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন: হাই কোর্ট

যাঁরা আবেদন জমা দিতে পারেননি, সেই সব টেট উত্তীর্ণ প্রার্থীকে আবেদন জমা দেওয়ার জন্য বিশেষ অনুমতি দিল হাই কোর্ট৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২০, ১৬:৫৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ৬, ২০২০, ১৬:৫৬

options
link
সময় পেরোলেও টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন: হাই কোর্ট zoom

স্টাফ রিপোর্টার: বিজ্ঞপ্তি অনুযায়ী সময় পেরিয়ে গেলেও প্রাথমিক টেট উত্তীর্ণরা আবেদন করতে পারবেন৷ সেজন্য ব্যবস্থা করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের দেওয়া সময়সীমার মধ্যে আবেদন জমা করতে না পারা টেট উত্তীর্ণ প্রার্থীদের দায়ের করা মামলায় বুধবার এমনই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট৷

প্রাথমিক টেটের ফল প্রকাশের পর অনলাইনে আবেদনপত্র পূরণের জন্য বিজ্ঞপ্তি জারি করে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ সেখানে বলা হয়, ৩০ সেপ্টেম্বর আবেদনপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে৷ ৭ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদনপত্র জমা দিতে পারবেন টেট উত্তীর্ণ প্রার্থীরা৷ দার্জিলিং, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনার একাধিক টেট উত্তীর্ণ প্রার্থীর অভিযোগ ছিল, প্রাকৃতিক দুর্যোগ ও প্রত্যন্ত এলাকায় অনলাইন সংক্রান্ত পরিকাঠামোর অভাবে তাঁরা ৭ অক্টোবরের মধ্যে অনলাইনে আবেদন জমা করতে পারেননি৷ তাঁদের দাবি, এর পর একাধিকবার তাঁরা পর্ষদের কাছে আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমার মেয়াদ বৃদ্ধির আবেদন জানান৷ কিন্তু তা সত্ত্বেও অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার মেয়াদ বৃদ্ধি করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ৷ এর পর বিষয়টি নিয়ে হাই কোর্টে মামলা দায়ের করেন দীপিকা বৈরাগী ও সুদীপ্তা চক্রবর্তী-সহ একাধিক টেট উত্তীর্ণ প্রার্থী৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সেই মামলায় এদিন পর্ষদের দেওয়া সময়ের মধ্যে যাঁরা আবেদন জমা দিতে পারেননি, সেই সব টেট উত্তীর্ণ প্রার্থীকে আবেদন জমা দেওয়ার জন্য বিশেষ অনুমতি দিয়েছেন বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়৷ আবেদন জমা করার পাশাপাশি তাঁরা ইন্টারভিউয়ে বসতে পারবেন বলেও জানিয়ে দিয়েছে হাই কোর্ট৷ এছাড়াও বিচারপতি চট্টোপাধ্যায়ের নির্দেশ, যেসব টেট উত্তীর্ণ প্রার্থী আবেদন জমা করতে পারেনি তাঁদের জন্য বিশেষ ব্যবস্থা করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.