Advertisement
Sangbad Pratidin
  • ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • রবিবার
  • ৭ জুন ২০২৬

স্বাস্থ্য দফতরে চাকরির নামে প্রতারণা, ধৃত ৩

পুলিশি জেরায় তারা জানিয়েছে চাকরি দেওয়ার নাম করে অন্তত ১০ লক্ষ টাকা হাতিয়েছে এই তিন প্রতারক৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৬, ১৪:৪৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ২৮, ২০১৬, ১৪:৪৮

options
link
স্বাস্থ্য দফতরে চাকরির নামে প্রতারণা, ধৃত ৩ zoom

স্টাফ রিপোর্টার: স্বাস্থ্য দফতরে চাকরি দেওয়ার নাম করে প্রতারণার অভিযোগ৷ ঘটনায় তিন প্রতারককে গ্রেফতার করল এয়ারপোর্ট থানার পুলিশ৷ ধৃত অমিত বিশ্বাসের বাড়ি দমদমে৷ বাকি দুই প্রতারক রাজীব সিংহ ও মলয় বিশ্বাস মধ্যমগ্রামের বাসিন্দা৷ দীর্ঘদিন ধরেই তারা এই প্রতারণা চক্রটি চালাচ্ছিল বলে জানিয়েছে পুলিশ৷

এর আগে স্বাস্থ্য দফতরে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে পাপান দাস নামে এক ব্যক্তির কাছ থেকে ৫০ হাজার টাকা নেয় এই প্রতারক চক্র৷ বিনিময়ে স্বাস্থ্য দফতরে চাকরির কিছু প্রস্তাবপত্রও তারা দেয় পাপানকে৷ সেই প্রস্তাবপত্র দেখে সন্দেহ হওয়ায় ২৭ অক্টোবর এয়ারপোর্ট থানায় এই তিন জনের নামে অভিযোগ জানান পাপান দাস৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এরপরই তিন প্রতারককে গ্রেফতার করে পুলিশ৷ গ্রেফতারির পর জানা গিয়েছে চাকরি দেওয়ার নাম করে অন্তত ১৫ জনের সঙ্গে প্রতারণা করেছে এই চক্রটি৷ পুলিশি জেরায় তারা জানিয়েছে চাকরি দেওয়ার নাম করে অন্তত ১০ লক্ষ টাকা হাতিয়েছে এই তিন প্রতারক৷ যদিও পুলিশের অনুমান প্রতারণার টাকার অঙ্কটি আরও বেশি৷ শুক্রবার তিন জনকে আদালতে তুলে পুলিশ তাদের নিজেদের হেফাজতে চাইবে৷

২০২৬ বিধানসভা নির্বাচনের সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'নজরে নবান্ন' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.