Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৫ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬

ইতালির উপকূলে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ডুবোজাহাজের

১৯৪৩ সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডায় মাল্টা দ্বীপে যাত্রা শুরু করেছিল টি ক্লাস এইচএমএস পি ৩১১ নামে এক ব্রিটিশ ডুবোজাহাজ৷ লক্ষ্য ছিল ইতালির না মাদ্দালেনা বন্দরে নোঙর ফেলা দুই ইতালীয় জাহাজকে৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৬, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৭, ২০১৬, ২১:০৬

options
link
ইতালির উপকূলে খোঁজ মিলল দ্বিতীয় বিশ্বযুদ্ধের আমলের ডুবোজাহাজের zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৯৪৩ সালের ডিসেম্বর মাসের এক কনকনে ঠান্ডায় মাল্টা দ্বীপে যাত্রা শুরু করেছিল টি ক্লাস এইচএমএস পি ৩১১ নামে এক ব্রিটিশ ডুবোজাহাজ৷ লক্ষ্য ছিল ইতালির না মাদ্দালেনা বন্দরে নোঙর ফেলা দুই ইতালীয় জাহাজকে৷ কিন্তু লক্ষ্যের অনেক আগেই থেমে যেতে হয় ডুবোজাহাজকে৷ যাত্রা শুরুর দিন দুইয়ের মধ্যেই নিখোঁজ হয়ে যায় সেটি৷ ৩১ ডিসেম্বর পর আর কোন খোঁজ পাওয়া যায়নি ডুবোজাহাজটির৷

submarine2

Advertisement

সমুদ্রের নিচে থাকা ধ্বংসাবশেষ

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

খোঁজ মিলল একেবারে ৭৩ বছর পর৷ তবে আস্ত ডুবোজাহাজ নয়, খোঁজ মিলল জাহাজটির ধ্বংসাবশেষের তাও আবার ৭১ জন আরোহী সমেত৷ মাসিমো ডমেনিকো বোর্দোনের নেতৃত্বে একদল ডাইভার খোঁজ পায় ধ্বংসাবশেষের৷ সারদিনিয়া দ্বীপের উত্তর-পশ্চিমে একটি ছোট্ট দ্বীপ টাভোলোরা৷ এই দ্বীপের কাছে একশো মিটার গভীরে পাওয়া যায় ডুবোজাহাজের ধ্বংসাবশেষ৷ ব্রিটিশ নৌবাহিনীর মতে, ওলবিয়া উপসাগরে সমুদ্রের গভীরে পোতা মাইনের আঘাতে ধ্বংস হযে যায় ডুবোডাহাজটি৷ অক্সিজেনের অভাবে মৃত্যু হয় জাহাজে থাকা সব আরোহীর৷

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.